ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
সাধারণ বীমা করপোরেশনের লিখিত পরীক্ষা ২৪ ডিসেম্বর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 December, 2021, 5:57 PM

সাধারণ বীমা করপোরেশনের লিখিত পরীক্ষা ২৪ ডিসেম্বর

সাধারণ বীমা করপোরেশনের লিখিত পরীক্ষা ২৪ ডিসেম্বর

সাধারণ বীমা করপোরেশনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক (এমএলএসএস) পদের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার সাধারণ বীমা করপোরেশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে এ সময়সূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাধারণ বীমা করপোরেশনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক (এমএলএসএস) পদের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ২৪ ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা তিনটায় ঢাকার মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে।

আবেদনকারী প্রার্থীদের ইতিপূর্বে ইস্যুকৃত/ডাউনলোড করা প্রবেশপত্র দেখিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের এমসিকিউ পরীক্ষা গত ২০ নভেম্বর ও অফিস সহায়ক (এমএলএসএস) পদের এমসিকিউ পরীক্ষা গত ২৭ নভেম্বর অনুষ্ঠিত হয়। সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের এ পরীক্ষায় ১ হাজার ২২০ জন এবং অফিস সহায়ক (এমএলএসএস) পদের এ পরীক্ষায় ৩ হাজার ১৩ জন উত্তীর্ণ হয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status