ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 June, 2026, 9:28 PM

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

লেবাননে ইসরায়েলের চলমান হামলার প্রেক্ষাপটে আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির শীর্ষ যৌথ সামরিক কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগের জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

শনিবার (২০ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়।

একই দিনে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর জানায়, দেশটির খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স হরমুজ প্রণালীতে নৌযান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।সম্পাদকীয় পরিষেবা

ইরানের সামরিক কর্তৃপক্ষের দাবি, যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং দক্ষিণ লেবাননে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে। এর প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালী বন্ধ করা হয়েছে, যা ‘প্রথম পদক্ষেপ’ বলে উল্লেখ করেছে তেহরান। একই সঙ্গে আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের বড় একটি অংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এ প্রণালীতে যেকোনো ধরনের বিঘ্ন আন্তর্জাতিক জ্বালানি বাজার ও সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

তবে ইরানের এই ঘোষণার পরও পরিস্থিতি নিয়ে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হওয়ার সুস্পষ্ট প্রমাণ তারা এখনো পাননি এবং কিছু জাহাজ চলাচল অব্যাহত রয়েছে বলে তাদের দাবি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status