ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
সব বাধা অতিক্রম করে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় নিয়ে যাবো : তথ্যমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 16 December, 2021, 6:17 PM

সব বাধা অতিক্রম করে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় নিয়ে যাবো : তথ্যমন্ত্রী

সব বাধা অতিক্রম করে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় নিয়ে যাবো : তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,সকল ষড়যন্ত্র, অপশক্তি ও প্রতিবন্ধকতাকে অতিক্রম করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র নেতৃত্বে দেশকে জাতির পিতার স্বপ্নের ঠিকানায় নিয়ে যাবো ইনশাআল্লাহ।

মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তীর সকালে আজ বৃহষ্পতিবার রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর রোডে দলীয় নেতৃবৃন্দের সাথে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

হাছান মাহমুদ বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমস্ত ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে, সমস্ত অপশক্তিকে পদদলিত করে, সমস্ত প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলে আমরা জাতির পিতার স্বপ্নের ঠিকানায় দেশকে পৌঁছাতে পারব।

তিনি বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ রচনা এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেশ পরিচালনার সার্থকতা সেখানেই যে, আজ বাংলাদেশ সমস্ত সূচকে পাকিস্তানকে অতিক্রম করেছে এবং পাকিস্তানের মানুষ আজ বাংলাদেশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে।’

‘তবে, স্বাধীনতার ৫০ বছর পরও যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, সেই অপশক্তি ও এবং তাদের দোসররা এখনো সক্রিয় আছে বলে তিনি স্মরণ করিয়ে দেন।
এ সময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status