ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
শ্যুটিংয়ে রণবীরকে বানশালী, গালিও দিতেন মারতেন !
বিনোদন ডেস্ক
প্রকাশ: Thursday, 16 December, 2021, 7:18 PM

শ্যুটিংয়ে রণবীরকে বানশালী, গালিও দিতেন মারতেন !

শ্যুটিংয়ে রণবীরকে বানশালী, গালিও দিতেন মারতেন !

বলিউডে দেড় দশকেরও বেশি সময় কাটিয়ে দিয়েছেন বলিউড তারকা রণবীর কাপুর। ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রশংসিত হয়েছে তার অনেক ছবি। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’। তার আগে সঞ্জয়লীলা বানশালীকে নিয়ে মুখ খুললেন রণবীর।

২০০৭ সালে বানশালীর ছবির মাধ্যমেই বলিউডে হাতেখড়ি হয় অভিনেতা রণবীর কাপুরের। সোনাম কাপুর, রানি মুখার্জির সঙ্গে ‘সাওয়ারিয়া’ ছবিতে কাজ করেছেন তিনি। এরপর ‘ওয়েক আপ সিড’, ‘আজাব প্রেম কি গাজাব কাহানি’, ‘রাজনীতি’, ‘রকস্টার’-এর মতো একের পর ছবিতে কাজ করেছেন তিনি। বাবা ঋষি কাপুর এবং মা নিতু কাপুরের নাম ঊর্ধ্বে উঠে, বলিউডে নিজস্ব পরিচয় তৈরি করেছেন এই তারকা।

কিন্তু অবাক হওয়ার মতো বিষয়, ‘সাওয়ারিয়া’র আগেও সিনেমায় কাজ করেছেন রণবীর কাপুর। সেটিও সঞ্জয়লীলা বানশালীর প্রশংসিত ছবি ‘ব্ল্যাক’-এ। তবে সেখানে অভিনেতা নয়, সহ-পরিচালক হিসেবে। সম্প্রতি সাংবাদিকদের সামনে সেই ছবিতেই কাজের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।

রণবীর বলেন, ‘আমি যখন ব্ল্যাক ছবিতে বানশালীকে অ্যাসিস্ট করিউনি কোনোদিন আমাকে অ্যাসিট্যান্ট ডিরেক্টরের চোখে দেখতেন না। ঘণ্টার পর ঘণ্টা আমাকে হাঁটু মুড়ে বসিয়ে রাখতেন, মারতেন, গালিগালাজও করতেন।’

যদিও এরপর অভিনেতা জানান, আক্রোশের বশেই তাকে বনশালী ওই শাস্তি দিতেন না। সামনের কঠিন লড়াইয়ের জন্য তাকে তৈরি করতেন। তার যাতে ভাল হয়, সেজন্যই করতেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status