ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
বাংলায় বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন ভারতের রাষ্ট্রপতি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 16 December, 2021, 7:34 PM

বাংলায় বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন ভারতের রাষ্ট্রপতি

বাংলায় বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের জনগণকে বাংলায় বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীর উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে অভিনন্দনও জানান ভারতের রাষ্ট্রপতি।
বাংলায় বাংলাদেশের মানুষকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বিশেষ অতিথির বক্তব্যে শুরুতে রামনাথ কোবিন্দ বলেন, নমস্কার, শুভসন্ধ্যা, আসসালামু আলাইকুম। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করেন। এ সময় তিনি বিদ্রোহী কবিতার কয়েক চরণ আবৃত্তি করেন।

সেই লাইনগুলো হলো-

‘মহা-বিদ্রোহী রণ ক্লান্ত
আমি সেই দিন হব শান্ত,
যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না-
অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না-
বিদ্রোহী রণ ক্লান্ত
আমি সেই দিন হব শান্ত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status