ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
২০২১-এ সংসার ভাঙা কিছু তারকার কথা
অনলাইন ডেস্ক
প্রকাশ: Thursday, 16 December, 2021, 8:21 PM

২০২১-এ সংসার ভাঙা কিছু তারকার কথা

২০২১-এ সংসার ভাঙা কিছু তারকার কথা

যুক্তরাষ্ট্রের তারকা অভিনেত্রী, মডেল কিম কার্দাশিয়ানের জন্য বছরটাকে কি খুব ‘শুভ’ বলা যাবে?

একুশ শতকের তৃতীয় দশকের প্রথম বছর শেষ হতে চলল। এ বছর অনেক তারকা অনেক দিনের ঘনিষ্ঠ সম্পর্কের ইতি টেনেছেন। তেমন কয়েকজনের কথা নিচে দেওয়া হলো-


যুক্তরাষ্ট্রের তারকা অভিনেত্রী, মডেল কিম কার্দাশিয়ানের জন্য বছরটাকে কি খুব ‘শুভ’ বলা যাবে? উত্তরটা সময়ই দেবে হয়ত ভবিষ্যতে। তবে অনুমান করা যায়, র‌্যাপার কানিয়ে ওয়েস্টনের সঙ্গে সাত বছরের দাম্পত্য জীবনের শেষটা যেহেতু এই বছরেই দেখেছেন, বছরটাকে নিরবচ্ছিন্ন সুখস্মৃতিময় বলতে কিমের নিশ্চয়ই কিছুটা বাঁধবে।


বিল গেটস আর মেলিন্ডা গেটস বিয়েবিচ্ছেদের কারণ হিসেবে এই দুটো বিষয়কে গুরুত্ব দিয়েই উল্লেখ করেন এক টুইট বার্তায়। তারা জানান, দীর্ঘ আলোচনার পর দুজনে ঠিক করেছেন, এবার যৌথ জীবনের ইতি টানবেন। বিল আর মেলিন্ডা বলেন, দুজনেই বুঝতে পারছেন, এই সম্পর্কটা থেকে বের হয়ে এখন দুজনেরই উচিত পরস্পরকে একটু ‘স্পেস’ বা নিঃশ্বাস নেওয়ার জায়গা ছেড়ে দেওয়া। গত মে মাসে বিচ্ছেদের খবর জানান তারা।


জেয়ন মালিকের বিরুদ্ধে অভিযোগ তিনি তার পার্টনার জিজি হাদিদের মা ইয়োলান্দা হাদিদকে পিটিয়েছেন। গায়ক জেয়ন অবশ্য অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন। এক খবরে পিপল ম্যাগাজিন জানায়, জিজি-জেয়নের বিচ্ছেদ হয়ে গেছে।


বাস্কেটবল খেলোয়াড় অ্যালেক্স রডরিগেজের সঙ্গে জেনিফার লোপেজের বাগদান হয়েছিল চার বছর আগে। গত এপ্রিলে জানা যায়, সম্পর্কটা বাগদান আর বছর চারেক একসঙ্গে থাকাতেই শেষ, অর্থাৎ ছাড়াছাড়ি হয়ে গেছে তাদের।

যুক্তরাষ্ট্রের টিভি ব্যক্তিত্ব লালা অ্যান্থনি এনবিএ সুপারস্টার কারমেলো অ্যান্থনির ঘর করেছেন ১১ বছর। একটা সন্তানও আছে তাদের। গত জুনের এক খবরে জানা যায়, লালা নাকি কারমেলোর কাছ থেকে বিচ্ছেদ দাবি করে আদালতের শরণাপন্ন হয়েছেন।


তিন বছর আগে ডেট করা শুরু। এরই মাঝে এক সন্তানও হয়েছে এলন মাস্ক আর গ্রিমেস জুটির। কিন্তু গত সেপ্টেম্বরে এলন জানান, ক্যানাডিয়ান গায়িকা গ্রিমেসের সঙ্গে তার ‘সেমি সেপারেশন’ হয়ে গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status