বিদ্রোহী প্রার্থী’ হওয়ায় আওয়ামী লীগ নেতাকে দল থেকে অব্যাহতি
সাজু সরকার, খানসামা দিনাজপুর
প্রকাশ: Monday, 20 December, 2021, 7:18 PM
বিদ্রোহী প্রার্থী’ হওয়ায় আওয়ামী লীগ নেতাকে দল থেকে অব্যাহতি
দিনাজপুর জেলার খানসামা উপজেলার আঙ্গার পাড়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রবিবার(১৯ ডিসেম্বর) ইউনিয়ন আওয়ামী লীগের কার্য নির্বাহী পরিষদের সভায় সকলের সম্মতিক্রমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ কে দলীয় সকল পদ-পদবী থেকে অব্যাহতি দেওয়া হয়। আঙ্গার পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ধীমান চন্দ্র দাস এ বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধীমান চন্দ্র দাস বলেন,"দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে আঙ্গার পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ কে দলীয় সকল পদ-পদবী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে"।
দলীয় সূত্রে জানা যায়, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গার পাড়া ইউ'পিতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আহম্মেদ শাহ। দলীয় মনোনয়ন চেয়ে না পাওয়ায় আঙ্গার পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
এরপর ৬ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও তা প্রত্যাহার না করে ঘোড়া মার্কা প্রতীক নিয়ে ইউ'পি নির্বাচনে প্রচারণা চালাচ্ছেন। আগামী ২৬ শে ডিসেম্বর খানসামা উপজেলার ৬টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।