ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬ ● ১৮ আশ্বিন ১৪৩৩
কাঞ্চনা থ্রি’র নিকির বলিউড অভিষেক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 21 December, 2021, 9:57 AM

কাঞ্চনা থ্রি’র নিকির বলিউড অভিষেক

কাঞ্চনা থ্রি’র নিকির বলিউড অভিষেক

মুখে তাঁর কিচ্ছু আটকাত না। এ কারণে বিগ বসের দিনগুলোতে প্রায়ই খবরের শিরোনাম হতেন নিকি। এমনকি সঞ্চালক সালমান খানের বকুনিও কম খাননি তিনি। বিগ বস–১৪ থেকে বের হতে না হতেই সবাই তাঁকে লুফে নিলেন। একের পর এক কাজের প্রস্তাব পেতে শুরু করলেন তিনি। টেলিভিশন, সিনেমা, মিউজিক ভিডিও কী না এসেছে তাঁর কাছে। এবার তাঁকে নিয়ে পাওয়া গেল এক নতুন সুসংবাদ। বড় এক তারকার সঙ্গে বলিউডে কাজ শুরু করতে যাচ্ছেন নিকি তাম্বোলি।  

বলিউড পেতে যাচ্ছে এক নতুন মুখ, এক নতুন অভিনয়শিল্পী। জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস–১৪–এর ফাইনালিস্ট ছিলেন নিকি। বেশ আগেই তিনি কাজ শুরু করেছিলেন দক্ষিণ ভারতে। ২০২১ সালে টেলিভিশন সিরিয়াল খতরো কে খিলাড়িতে দেখা যায় তাঁকে। এ ছাড়া দেখা গেছে এক কমেডি শোতেও। আর এবার বলিউড–যাত্রার পথে পাড়ি জমিয়েছেন নিকি। ইতিমধ্যে সিনেমার শুটিং শুরু হয়ে গেছে। একই সঙ্গে চলছে কর্মশালা। বলিউডে কাজের জন্য বেশ কাঠখড় পুড়িয়ে প্রস্তুতি নিচ্ছেন তিনি। যদিও এই ব্যাপার তাঁর সঙ্গে এখনো কোনো কথা বলা যায়নি। তবে শোনা যাচ্ছে, এক বড় তারকার বিপরীতেই দেখা যাবে তাঁকে।

কাঞ্চনা থ্রি’র নিকির বলিউড অভিষেক

কাঞ্চনা থ্রি’র নিকির বলিউড অভিষেক

করোনায় ভাই হারিয়েছেন নিকি। তবে কাজের প্রতি এতটাই ঝোঁক ছিল যে ভাইয়ের মৃত্যুর ১৫ দিন পরই খতরো কে খিলাড়ি টিমের সঙ্গে কেপটাউন চলে যান শুটিংয়ে। বেশ কিছু স্টান্ট দৃশ্যে অংশ নিয়ে তাক লাগিয়ে দেন রোহিত শেঠিকেও। তবে সেখানেও খামখেয়ালিপনার জন্য অনেক কথা শুনতে হতো নিকিকে। ২০১৯ সালে তামিল ছবি কাঞ্চনা থ্রি দিয়ে সিনেমায় পা রেখেছিলেন তিনি। ছবিটি ব্যবসাসফল হয়। আর নিকিও জনপ্রিয়তা পেয়ে যান রাতারাতি। তারপরই তিনি পা রাখেন বিগ বসের ঘরে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status