ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬ ● ১৮ আশ্বিন ১৪৩৩
পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 21 December, 2021, 10:02 AM

পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই বিষয়ে একটি মামলাও হয়েছে। ডিসেম্বরের ১৯ তারিখ ইসলামাবাদের শালিমার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কিশোরী।

পাকিস্তানের দণ্ডবিধি ২৯২-বি ও ২৯২ সি ধারায় মামলা করেছেন ১৪ বছরের কিশোরী। ইয়াসির শাহ ও তার বন্ধ ফারহানের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন তিনি। এখনও অবশ্য এই মামলায় কাউকে গ্রেফতার করা হয়নি।

ইয়াসিরের বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভিযোগ নেই। তবে তার বন্ধু ফারহানের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ ওই কিশোরীর। তবে ইয়াসির নাকি ভিডিও ধারণ করেছেন ধর্ষণের, এমন অভিযোগ তার।

ওই কিশোরী পুলিশকে জানিয়েছেন, ‘নিজেকে খুব প্রভাবশালী ব্যক্তি বলে দাবি করেন তিনি। তার দাবি, উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে তার পরিচয় রয়েছে। ইয়াসির ও ফারহান অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ধর্ষণ করে সেগুলোর ভিডিওধারণ করে রাখে।’

এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘আমরা এই বিষয়টি জেনেছি যে আমাদের কেন্দ্রিয় চুক্তিতে থাকা একজন ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। পিসিবি এখন তথ্য সংগ্রহ করছে, যখন সবকিছু হাতে পাবে তারপর এ নিয়ে মন্তব্য করবে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status