ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬ ● ১৬ আশ্বিন ১৪৩৩
পৌরসভা ভোট- ২০২১, মোট ওয়ার্ড - ১৪৪- তৃণমূল ১৩৪, বিজেপি ৪, বামফ্রন্ট ২, কংগ্রেস ২ ও অন্যান্য ৩
ভোকাট্টা বিজেপি, নো পাত্তা সিপিএম, কংগ্রেস স্যান্ডউইচ, ফলাফল নিয়ে মমতার জয় জয়কার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 21 December, 2021, 3:05 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 21 December, 2021, 8:21 PM

ভোকাট্টা বিজেপি, নো পাত্তা সিপিএম, কংগ্রেস স্যান্ডউইচ, ফলাফল নিয়ে মমতার জয় জয়কার

ভোকাট্টা বিজেপি, নো পাত্তা সিপিএম, কংগ্রেস স্যান্ডউইচ, ফলাফল নিয়ে মমতার জয় জয়কার

বিধানসভা নির্বাচনে শক্তি বাড়িয়েছে তৃণমূল। কলকাতা পৌরসভা ভোটেও সেই ধারা বজায় রাখল শাসক দল। গত বার ১১৪ ওয়ার্ডে জয়ী তৃণমূল এবার ১৩৩ ওয়ার্ডে বিজয়ী হয়েছে । এমন জয়ের মধ্যে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, যে রায় মা-মাটি-মানুষ দিয়েছে তার পরে আমাদের আরও মাথা নত করে কাজ করতে হবে।

মোট ওয়ার্ড - ১৪৪- ২০২১ সালে তৃণমূল ১৩৩, বিজেপি ৪, বামফ্রন্ট ২, কংগ্রেস ২ ও অন্যান্য ৩ পেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই জয়কে সাধারণ মানুষের জন্য উৎসর্গ করেন মমতা বলেন, এই জয় গণতন্ত্রের জয়, আরও মাথা নত করে কাজ করতে হবে।

এর আগে রোববার ভোট দিতে গিয়ে মমতা সংবাদমাধ্যমকে বলেছিলেন, উৎসবের মেজাজে ভোট হয়েছে। আর ফল ঘোষণার দিনে বললেন, এই জয় গণতন্ত্রের জয়। গণতন্ত্রের উৎসবের জয়। যে রায় কলকাতার মানুষ দিয়েছে তার পরে আমাদের আরও বেশি করে কাজ করতে হবে। বিজেপি-কে আক্রমণও করেন মমতা। ছোট্ট কথায় বলেন, জনতার রায়ে বিজেপি ভোকাট্টা।

মঙ্গলবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে অসম গেলেন মমতা। বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার আগে মমতা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। ততক্ষণে কলকাতায় বড় শক্তি নিয়ে তৃণমূলের জয় নিশ্চিত হয়ে গিয়েছে। সেই জয়কে সাধারণ মানুষের জন্য উৎসর্গ করেন মমতা।

পৌরসভা ভোটের প্রচারে গতানুগিত ভোট না চেয়ে মমতা বরং, যাঁরা জিতবেন তাঁদের কর্তব্য সম্পর্কে সতর্ক করেছিলেন। দলের জয় নিশ্চিত হওয়ার পরেও সেই বার্তাই দিলেন মমতা। ‘‘আরও মাথা নত করে কাজ করতে হবে’’ বলে কার্যত জয়ী কাউন্সিলরদেরই বার্তা দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status