|
শিক্ষা মন্ত্রীর সাথে হলি সি ভ্যাটিকানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নতুন সময় প্রতিবেদক
|
![]() শিক্ষা মন্ত্রীর সাথে হলি সি ভ্যাটিকানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রতিনিধিদলে ছিলেন ঢাকার আর্চবিশপ বিজয় এন. ডি' ক্রুজ, নটরডেম বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত উপাচার্য ড. চার্লস গর্ডন। এসময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, প্রাথমিক ও গণশিক্ষা সচিব জেসমিন নাহার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন। সাক্ষাতে দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে তুলে ধরা হয়। প্রতিনিধিদল উভয় দেশের মধ্যে শিক্ষা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন। সাক্ষাৎকালে প্রতিনিধিদল মিশনারি পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। তারা শিক্ষা বিস্তারে তাদের অঙ্গীকার, নারী শিক্ষার প্রসার, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কার্যক্রমে তাদের ভূমিকার কথা তুলে ধরেন। এসময় মন্ত্রী বলেন , বর্তমান সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমরা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। তিনি আরো বলেন, বাংলাদেশ ও ভ্যাটিকানের মধ্যে অত্যন্ত দৃঢ় ও চমৎকার সম্পর্ক বিদ্যমান। শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই সম্পর্ক আরো এগিয়ে যাবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
