ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬ ● ১৪ আশ্বিন ১৪৩৩
যে গ্রামে অসুস্থ হওয়া নিষিদ্ধ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 21 December, 2021, 7:59 PM

যে গ্রামে অসুস্থ হওয়া নিষিদ্ধ!

যে গ্রামে অসুস্থ হওয়া নিষিদ্ধ!

ইতালির দক্ষিণ অঞ্চলের গ্রাম সেলিয়ার মেয়র নতুন এক অদ্ভূত নিয়ম জারি করেছেন তাঁর গ্রামে। নতুন এই নিয়মানুযায়ী ওই গ্রামে কেউ অসুস্থ হতে পারবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি। সাথে এও জানিয়েছেন, ঠিক সময়ে ডাক্তারের কাছে না গিয়ে কেউ অসুস্থ হয়ে গেলে তাঁকে বেশি কর দিতে হবে।তবে যারা নিয়মিত ডাক্তারের কাছে গিয়ে স্বাস্থ্যসেবা গ্রহণ করে সুস্থ থাকবেন তাদের জন্য রয়েছে দারুণ দারুণ কর সুবিধা।

সেলিয়ার মেয়র জিক্কিনেলা ব্যক্তিগত জীবনে নিজেও একজন চিকিৎসক। তিনি বলেন, যারা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা না নিয়ে নিজেরা অসুস্থ হওয়ার পাশাপাশি পুরো গ্রামকে বিপদগ্রস্ত করে তুলবে, তাদের জন্য এই শাস্তিই দরকার।

আর তাই গ্রাম পরিষদের ওয়েবসাইটে একটি নোটিশ টানিয়েছেন মেয়র জিক্কিনেলা। যেখানে লেখা, এই গ্রামের মধ্যে অসুস্থ হওয়া নিষিদ্ধ!

ইতালির গ্রামগুলোতে দিন দিন জনসংখ্যা কমে যাচ্ছে। এর মূলে রয়েছে লেখাপড়া এবং কাজের জন্য তরুণ-যুবকদের গ্রাম ছেড়ে শহরে চলে যাওয়া। জিক্কিনেলা কিন্তু গ্রামের মানুষ কমে যাক – এটা কোনোভাবেই চান না। আর তাই গ্রামেই সব ধরণের স্বাস্থ্য সমস্যার সমাধান ও সুবিধার ব্যবস্থা করেছেন তিনি।

এতো কড়াকড়িতে কিছুটা উপকার হয়েছে মনে হয়। কারণ গত মাসে প্রায় একশ’র মতো মানুষ স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status