ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬ ● ১৩ আশ্বিন ১৪৩৩
সেই ১০ চিকিৎসককে ক্ষমা করলেন মাশরাফী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 21 December, 2021, 8:50 PM

সেই ১০ চিকিৎসককে ক্ষমা করলেন মাশরাফী

সেই ১০ চিকিৎসককে ক্ষমা করলেন মাশরাফী

কর্মস্থলে দেরি করে আসা নড়াইল সদর হাসপাতালের সেই ১০ চিকিৎসককে ক্ষমা করলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।

শনিবার (১৮ ডিসেম্বর) সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শনকালে ওই চিকিৎসকদের যথা সময়ে হাসপাতালে উপস্থিত না হওয়াসহ হাসপাতালের নানা অনিয়ম নড়াইল এক্সপ্রেসের নজরে আসে।

পরে মাশরাফী তার উদ্যোগে পরিচালিত হাসপাতালের পরিচ্ছন্ন কাজ তদারক করতে রোববার (১৯ ডিসেম্বর) দুপুরের পরে সদর হাসপাতালে যান। এসময় কর্তৃপক্ষ ভবিষ্যতে অধিক দায়িত্ব ও নিষ্ঠাবান হবার কথা দেওয়ায় মাশরাফী সকলকে ক্ষমা করে দায়িত্ব সচেতন হওয়ার পরামর্শ দেন।

সাম্প্রতিক সময়ে ব্যাপক সমালোচনার জন্ম দেওয়া নড়াইল সদর হাসপাতালের বাথরুমসহ সর্বত্র নোংরা, অপরিচ্ছন্ন পরিবেশের জন্য কর্তৃপক্ষ লোকবল সংকটের দোহাই দিলে মাশরাফী স্বয়ং হাসপাতাল পরিচ্ছন্নের উদ্যোগ নেন। এরই অংশ হিসেবে তিনি হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নে লোক নিয়োগ করেন।

এ বিষয়ে তদারকির জন্য তিনি রোববার বিকেল সাড়ে তিনটার দিকে হাসপাতালে যান। এ সময় মাশরাফী সেখানে বাথরুমসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সম্পর্কে রোগীদের সঙ্গে কথা বলেন। পরে সিভিল সার্জনসহ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে অনানুষ্ঠানিক এক সভায় যোগ দিলে সেখানে কর্তৃপক্ষ নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালনে অরও যত্নবান হওয়ার কথা দেন। পরে মাশরাফী তাদের ক্ষমা করে দেন।

পরে তিনি নির্মাণাধীন ২৫০ শয্যা হাসপাতাল ঘুরে দেখেন। এসময় সাংবাদিকদের ব্রিফকালে মাশরাফী সদর হাসপাতালের লোকবল সংকটসহ স্বাস্থ্যখাতের বিদ্যমান নানা সমস্যা সমাধানে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানান।

মাশরাফীর মহানুভবতায় সন্তোষ প্রকাশ করে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার  ডা. আ ফ ম মুশিউর রহমান বাবু বলেন, এর মধ্যদিয়ে হাসপাতালের চিকিৎসকসহ সকলে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালনে অধিক নিষ্ঠাবান হবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status