ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬ ● ১২ আশ্বিন ১৪৩৩
প্রেমিকের চুমু পেতে ৯৯৯-এ কল দিলেন নারী!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 21 December, 2021, 9:10 PM

প্রেমিকের চুমু পেতে ৯৯৯-এ কল দিলেন নারী!

প্রেমিকের চুমু পেতে ৯৯৯-এ কল দিলেন নারী!

প্রেমিক চুমু দিতে চাচ্ছে না। সেই অভিযোগ জানিয়ে ৯৯৯-এ কল দিলেন যুক্তরাজ্যের লিংকনশায়ারের এক নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এমতাবস্থায় ‘জীবন বা সম্পদের তাৎক্ষণিক ঝুঁকি’ না থাকলে জরুরি নম্বরটি ব্যবহার করা থেকে মানুষজনকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে লিংকনশায়ারের পুলিশ।

অনেকে আবার কেবলমাত্র ট্রেনের সময়সূচি জানতে ৯৯৯-এ কল দেন। কেউবা দাঁতের ডাক্তারের নম্বর চেয়ে ফোন দেন। আবার পানি নেই, এমন অভিযোগ জানিয়েও কল দেন অনেকে।

পুলিশ জানিয়েছে, বড়দিনের সময় বছরের সবচেয়ে ব্যস্ত সময় পার করেন তারা। লিংকনশায়ার পুলিশ জানায়, আপনার বয়ফ্রেন্ড চুমু দিচ্ছে না, সে জন্য আমাদের কল দেওয়া অযৌক্তিক।

তারা বলেন, মানুষজন কেন ভুয়া কল বা অযৌক্তিক কারণে বা অপ্রয়োজনে ৯৯৯-এ ফোন দেয়, সেটা আমরা এখনও বুঝতে পারি না।

গত বছর করোনার কারণে বিধিনিষেধ থাকা সত্ত্বেও ওই বছরের ২০ ডিসেম্বর থেকে এ বছরের ২ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন গড়ে ২৬৫টি জরুরি কল পেয়েছে পুলিশ।

যখন ‘কেউ বা কিছু তাৎক্ষণিক বিপদে পড়ে বা একটি অপরাধ সংঘটিত হয়েছে, কেবল তখনই ৯৯৯ নম্বরে কল করা উচিত। না হলে ১১১ নম্বরে ফোন দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন দেশটির পুলিশের একজন মুখপাত্র।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status