ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩
শীতের সকালে কাদা মাখামাখি, অসুস্থ নায়ক-নায়িকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 December, 2021, 11:42 AM

শীতের সকালে কাদা মাখামাখি, অসুস্থ নায়ক-নায়িকা

শীতের সকালে কাদা মাখামাখি, অসুস্থ নায়ক-নায়িকা

পৌষের সকালে ঘুম ভাঙতেই যেখানে বেলা গড়িয়ে যায়, সেখানে ভোরে উঠে কাদাপানিতে করতে হবে লাফালাফি! বিষয়টি যে শুধু কঠিনই নয়, দুষ্করও।
আর সেটাই করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক জয় চৌধুরী। এটা করতে গিয়ে একেবারে বিছানায় তারা। নায়ক জয়কে রীতিমতো অ্যান্টিবায়োটিকসহ অন্য ওষুধ গলাধঃকরণ করতে হচ্ছে আর নায়িকার লেগে গেছে ঠান্ডা। তাই শুটিংও আপাতত প্যাকআপ।

ঘটনাটা ‘প্রেম-প্রীতির বন্ধন’ ছবির। এটি পরিচালনা করছেন সুলাইমান আলি লেবু। সিনেমার একটি গানের দৃশ্য গত (২১ ডিসেম্বর) শুরু হয়েছিল রাজধানীর ৩০০ ফিটের পাশে।

জয় বলেন, ‘যারা সেই কাদাপানিতে নেমেছিলেন, অপু বিশ্বাসসহ সবারই ভীষণ ঠান্ডা লেগেছে। আর আমাকে তো একেবারের চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী চলতে হচ্ছে।’

তিনি জানান, সকাল থেকে সারা দিন এর শুটিং হয়েছে। আজ কিছুটা কাজ করার পর প্যাকআপ করতে বাধ্য হন পরিচালক। আগামীকালও এর দৃশ্যধারণের শিডিউল রাখা হয়েছিল। তবে আপাতত শুটিং বন্ধ।

গানের কথাগুলো এমন- ‘সালোয়ার-কামিজ পরে না ম্যাডাম, শার্ট-গেঞ্জি-প্যান্ট পইরাছে, ম্যাডাম আমার ডিসকো সাইজাছে।’

এর আগে ঢাকার বাইরের ছবিটির কাজ হয়েছিল। অপু-জয় ছাড়া ‘প্রেম-প্রীতির বন্ধন’-এ অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status