|
বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই গৃহবধূর সন্ধান, উদ্বেগে পরিবার
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই গৃহবধূর সন্ধান, উদ্বেগে পরিবার গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১:০০ ঘটিকার দিকে কাতিলা এলাকা থেকে তারা দুজন একযোগে নিখোঁজ হন। ঘটনার পর থেকে স্বজনরা তাদের সম্ভাব্য সমস্ত স্থান ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও কোনো খবর পাননি। দিন যত গড়াচ্ছে, স্বজনদের উৎকণ্ঠা ও উদ্বেগ ততই বাড়ছে। এ ঘটনায় নিখোঁজদের পরিবার বাগমারা থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে। ঘটনার ১০ দিন পার হয়ে গেলেও উদ্ধার না হওয়ায় জনমনে সন্দেহ দেখা দিয়েছে। বাগমারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানাযন, জিডির সূত্র ধরে তাদের অনুসন্ধানে কাজ চলছে এবং সম্ভাব্য সব প্রযুক্তিগত ও মাঠপর্যায়ের সহায়তা নেওয়া হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
