ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩
রক্তমাখা হাঁসুয়া হাতে চায়ের দোকানে গিয়ে নিজেকে ‘মুক্ত’ ঘোষণা করলেন জহুরুল, ঘটনা কী?
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 17 September, 2026, 10:19 AM
সর্বশেষ আপডেট: Thursday, 17 September, 2026, 10:22 AM

রক্তমাখা হাঁসুয়া হাতে চায়ের দোকানে গিয়ে নিজেকে ‘মুক্ত’ ঘোষণা করলেন জহুরুল, ঘটনা কী?

রক্তমাখা হাঁসুয়া হাতে চায়ের দোকানে গিয়ে নিজেকে ‘মুক্ত’ ঘোষণা করলেন জহুরুল, ঘটনা কী?

রাজশাহীর বাঘায় জুসি বেগম (৩০) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী জহুরুল ইসলামের (৩৫) বিরুদ্ধে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার আড়ানী পৌরসভার খোর্দ্দবাউসা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার কিস্তির টাকা নিতে এনজিওর কর্মী জহুরুলের বাড়িতে যান। তবে কিস্তি দিতে না পারায় জহুরুল ও জুসি বেগমের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জহুরুল উত্তেজিত হয়ে হাঁসুয়া দিয়ে জুসির গলায় কোপ দেন। এতে গলা কেটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর জহুরুল ইসলাম রক্তমাখা হাঁসুয়া হাতে নিয়ে খোর্দ্দবাউসা স্কুল মোড়ের রফিকুল ইসলামের চায়ের দোকানে যান। সেখানে গিয়ে বলেন, ‘আজ থেকে আমি স্বাধীন, আমার আগে-পিছে কোনো কিছু নেই।’ তখন স্থানীয় বাসিন্দারা তাকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে জহুরুল সেখান থেকে পালিয়ে যান।

এ বিষয়ে জহুরুল ইসলামের ভাই রুহুল হোসেন বলেন, তাদের সংসারে আর্থিক অনটন ছিল। কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়েছে বলেও শুনেছি। মাঝেমধ্যেই এনজিওর লোক বাড়িতে আসে। তাদের দেড় বছরের ও সাত বছরের দুটি সন্তান রয়েছে। আজ জহুরুল তার স্ত্রীকে এভাবে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করবে, তা ভাবতে পারিনি।

থানার পরিদর্শক সুপ্রভাত মণ্ডল বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status