ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩
পাইকগাছায় অপদ্রব্য পুশবিরোধী অভিযান: ৩ ব্যবসায়ীকে জরিমানা, ১০ কেজি চিংড়ি বিনষ্ট
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশ: Wednesday, 16 September, 2026, 7:27 PM

পাইকগাছায় অপদ্রব্য পুশবিরোধী অভিযান: ৩ ব্যবসায়ীকে জরিমানা, ১০ কেজি চিংড়ি বিনষ্ট

পাইকগাছায় অপদ্রব্য পুশবিরোধী অভিযান: ৩ ব্যবসায়ীকে জরিমানা, ১০ কেজি চিংড়ি বিনষ্ট

খুলনার পাইকগাছায় চিংড়ি মাছে অপদ্রব্য পুশ ও ক্রয়-বিক্রয়ের অপরাধে ৩ চিংড়ি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে জব্দকৃত আনুমানিক ১০ কেজি অপদ্রব্য মিশ্রিত চিংড়ি বিনষ্ট করা হয়। বুধবার সকালে উপজেলার সোলাদানা ইউনিয়নের আমুরকাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে 'মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) আইন' বাস্তবায়নে আমুরকাটা এলাকায় মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়িতে ক্ষতিকর অপদ্রব্য পুশ করা এবং তা ক্রয়-বিক্রয়ের অপরাধে ৩ জন অসাধু ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত প্রায় ১০ কেজি জেলি/অপদ্রব্যযুক্ত চিংড়ি মাটির নিচে পুতে বিনষ্ট করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী রণধীর সরকার, বাংলাদেশ নৌ পুলিশের এসআই জয়ন্ত, এএসআই মেহেদী সহ সঙ্গীয় ফোর্স। 

অভিযান শেষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, "চিংড়ির গুণগত মান বজায় রাখা এবং ভোক্তা অধিকার সুরক্ষায় অপদ্রব্য পুশের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। নিরাপদ মৎস্য ও মৎস্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status