ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩
প্রাণ-আরএফএলের কারখানা ঘুরে দেখলেন ব্রিটিশ হাই কমিশনার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 16 September, 2026, 7:49 PM

প্রাণ-আরএফএলের কারখানা ঘুরে দেখলেন ব্রিটিশ হাই কমিশনার

প্রাণ-আরএফএলের কারখানা ঘুরে দেখলেন ব্রিটিশ হাই কমিশনার

রাজশাহী ও নাটোরে প্রাণ-আরএফএল গ্রুপের কারখানা পরিদর্শন করেছেন ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

তিনি রাজশাহী প্রোডাক্ট লিমিটেড কারখানা ঘুরে জুতা, তাবু ও ছাতা উৎপাদনের প্রক্রিয়া ঘুরে দেখেন। এরপর নাটোরে প্রাণ অ্যাগ্রো লিমিটেড কারখানায় নুডলস, সস, মশলাসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদনের প্রক্রিয়া দেখেন। এসময় কারখানা প্রাঙ্গণে তিনি একটি গাছ লাগান। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রাণ-আরএফএলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রিটিশ হাই কমিশনারকে কারখানায় স্বাগত জানান প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (করপোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী।

বিজ্ঞপ্তিতে সারাহ কুকের বক্তব্যে বলা হয়, “যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী ও ক্রমবর্ধমান বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক রয়েছে। প্রাণ-আরএফএল এর মত বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো সফলভাবে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক বাজারে তাদের কার্যক্রম সম্প্রসারণ করছে, যা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। উৎপাদন ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে বাংলাদেশের দারুণ সক্ষমতা রয়েছে এবং প্রচলিত খাতের বাইরে আরও বিস্তৃত পরিসরে রপ্তানি বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে।

উজমা চৌধুরী বলেন, ব্রিটেনের বাজারে আমাদের খাদ্যপণ্যের ভালো বাজার তৈরি হয়েছে। সেখানে আমরা ফুটওয়্যার, কনটেইনার, বাইসাইকেলসহ বিভিন্ন পণ্য রপ্তানি করছি। একই সঙ্গে যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানের বাংলাদেশেও বিনিয়োগ রয়েছে।

আমরা মনে করি, দুদেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হলে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে।

ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে ট্রেড পলিসি ম্যানেজার শাহরুফ শাকির, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজার সৈয়দ হাবিবুর রহমান ও হাই কমিশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status