|
শিক্ষার্থীদের ক্যারিয়ারের সুযোগ বাড়াতে কাজ করবে ইউসিবিডি ও এসএসএল
নতুন সময় ডেস্ক
|
![]() শিক্ষার্থীদের ক্যারিয়ারের সুযোগ বাড়াতে কাজ করবে ইউসিবিডি ও এসএসএল এই চুক্তির আওতায় এসএসএল ওয়্যারলেসে ইন্টার্নশিপ, ক্যারিয়ার গড়ার সু্যোগ, বিশেষ পেশাগত প্রশিক্ষণ এবং খাতসংশ্লিষ্ট বিভিন্ন জ্ঞানবিনিময়মূলক সেশনে অংশ নেওয়ার সু্যোগ পাবেন ইউসিবিডি শিক্ষার্থীরা। তাছাড়া, এই অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষার্থীরা কাছ থেকে বিভিন্ন প্রজেক্ট পর্যবেক্ষণ করার সুযোগ পাবেন যা তাদের শীর্ষস্থানীয় করপোরেট পরিবেশ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনে সাহায্য করবে। ইউসিবিডির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার কিংশুক গুপ্ত। এসএসএল ওয়্যারলেসের পক্ষে স্বাক্ষর করেন হেড অব হিউম্যান রিসোর্সেস মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএসএল ওয়্যারলেসের হিউম্যান রিসোর্সেস বিভাগের ডেপুটি ম্যানেজার নাশিদ নওরীন এবং এসটিএস গ্রুপের করপোরেট রিলেশন্স বিভাগের জেনারেল ম্যানেজার শাহ ইউশা আহমদ। উদ্যোগটি সম্পর্কে কিংশুক গুপ্ত বলেন, শিক্ষার্থীদের দক্ষ ও চাকরির উপযোগী করে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। এসএসএল ওয়্যারলেসের মতো প্রতিষ্ঠানের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা সরাসরি বাস্তব কর্মপরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে এবং পড়াশোনা শেষ করার আগেই নিজেদের দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্যারিয়ার গড়তে সক্ষম হবে। মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এই সহযোগিতার ফলে ইউসিবিডির শিক্ষার্থীরা সঠিক দিকনির্দেশনা পাওয়ার পাশাপাশি নিজেদের দক্ষতা উপলব্ধি করার সুযোগ পাবেন। এই তরুণ নেতৃত্বকে আমাদের ট্যালেন্ট ইকোসিস্টেমে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
