ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩
হোটেল থেকে বের করে দেওয়া হলো পাকিস্তানের ক্রিকেটারদের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 December, 2021, 12:14 PM

হোটেল থেকে বের করে দেওয়া হলো পাকিস্তানের ক্রিকেটারদের

হোটেল থেকে বের করে দেওয়া হলো পাকিস্তানের ক্রিকেটারদের

আগামী শনিনবার (২৫ ডিসেম্বর) কায়েদ-এ-আজম ট্রফির ফাইনালে মুখোমুখি হবে নর্দার্ন পাকিস্তান ও খাইবার পাখতুন। তবে শিরোপার লড়াইয়ে নামার আগে ভোগান্তিতেই পড়তে হয়েছে তাদের। রীতিমতো পাঁচ তারকা হোটেল থেকে বের করে দেওয়া হয়েছে দুই দলের ক্রিকেটারদের।

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ক্লাব রোডে অবস্থিত পাঁচ তারকা হোটেলটি ২২ ডিসেম্বর (বুধবার) পর্যন্ত ভাড়া নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু দুই দলের খেলোয়াড়দের যে ফাইনাল খেলার জন্য সেই হোটেলেই থাকতে হবে, সে বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি বোর্ড।

যে কারণে বুধবার রাতের বেলা ক্রিকেটারদের জামাকাপড় এবং ক্রিকেট কিটসহ হোটেল থেকে বাইরে বের করে দেওয়া হয়। আপাতত দুই দলের খেলোয়াড়দের শাহরা-ই-ফয়সালের অবস্থিত একটি তিন তারকা হোটেলে রাখা হয়েছে। হাতে সময় না থাকায় পাঁচ তারকা হোটেল পাওয়া যায়নি বলে জানাচ্ছে সংবাদমাধ্যমগুলো।

এ বিষয়ে পিসিবির সূত্র জানাচ্ছে, হোটেলের পক্ষ থেকে তাদের (বোর্ড) বলা হয়েছিল, হোটেলে বড় একটি গ্রুপ আসায় ২২ ডিসেম্বরের পরের বুকিং নিশ্চিত করা যাচ্ছে না। আগের বুকিং ক্যান্সেল হলেই কেবল ২২ তারিখের পর দুই দলের ক্রিকেটার ও অফিসিয়ালদের জন্য রুম বরাদ্দ রাখা যাবে।

কিন্তু এর মাঝে পিসিবি ও হোটেল ম্যানেজম্যান্টের মধ্যে কোনো যোগাযোগ হয়নি। তাই পিসিবি ধরে নিয়েছিল, তাদের বুকিং নিশ্চিত হয়ে গেছে। আর অন্যদিকে হোটেল ম্যানেজম্যান্ট ভেবেছে, ২২ তারিখের পর আর থাকবে না ক্রিকেটার-অফিসিয়ালরা। তাই বুধবার রাতে তাদের বের করে দেওয়া ছাড়া আর কোনো পথ ছিল না হোটেলের সামনে।

পিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, অন্য হোটেলে পর্যাপ্ত রুম না পাওয়া যাওয়ার কারণে একটি তিন তারকা হোটেলেই থাকতে হচ্ছে ক্রিকেটারদের। আর এই হোটেল পরিবর্তনের কারণে টুর্নামেন্টের জৈব সুরক্ষা বলয়ও গেছে ভেঙে। এই অবস্থার মধ্যেই মাঠে গড়াবে শনিবারের ফাইনাল ম্যাচ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status