|
নৈতিক ও মানবিক সমাজ গঠনে কুরআন শিক্ষার গুরুত্ব অপরিসীম: ধর্ম প্রতিমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
|
![]() নৈতিক ও মানবিক সমাজ গঠনে কুরআন শিক্ষার গুরুত্ব অপরিসীম: ধর্ম প্রতিমন্ত্রী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর উত্তরা সেক্টর-৬-এর উত্তরা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শামীম কায়সার এমপি। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জনাব এস এম জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি নৈতিক, মানবিক ও আদর্শ সমাজ গঠনে পবিত্র কুরআনের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআনের শিক্ষা মানুষের মধ্যে সততা, ন্যায়বোধ, দায়িত্বশীলতা, মানবিকতা ও পারস্পরিক সহমর্মিতার মতো গুণাবলি বিকশিত করে। বিশেষ করে নতুন প্রজন্মকে নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে কুরআন শিক্ষার প্রসার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আয়োজকরা জানান, পবিত্র কুরআনের শিক্ষা সহজভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি বিশেষভাবে নারী ও শিশুদের জন্য বিনামূল্যে ওয়ার্ডভিত্তিক কুরআন শিক্ষার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য। এর মাধ্যমে যারা বিভিন্ন কারণে প্রাতিষ্ঠানিকভাবে কুরআন শিক্ষা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত, তাদের জন্যও সহজে কুরআন শেখার সুযোগ সৃষ্টি করা হবে। অনুষ্ঠানে কুরআন শিক্ষার গুরুত্ব, নৈতিক ও মানবিক মূল্যবোধের চর্চা এবং ব্যক্তি ও সমাজজীবনে কুরআনের শিক্ষা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে নারী, শিশু, আলেম-ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, ‘আলোকিত কুরআন: সহজ কুরআন শিক্ষা ২০২৬’ কার্যক্রমের মাধ্যমে ঢাকা-১৮ আসনের প্রতিটি ওয়ার্ডে কুরআন শিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে। পাশাপাশি সমাজের সর্বস্তরে নৈতিক ও মানবিক মূল্যবোধের চর্চা বৃদ্ধি পাবে এবং একটি নৈতিক, মানবিক ও আলোকিত সমাজ গঠনে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
