ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
গুঞ্জনের অবসান, ফিরছেন মাহিয়া মাহি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 23 December, 2021, 12:43 PM

গুঞ্জনের অবসান, ফিরছেন মাহিয়া মাহি

গুঞ্জনের অবসান, ফিরছেন মাহিয়া মাহি

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। ওমরাহ্‌ থেকে ফেরার পর গুঞ্জন ওঠে এই নায়িকা নাকি আর অভিনয়ে ফিরবেন না। মন দিবেন ধর্ম-কর্ম আর সংসারে। এসব গুঞ্জন যে একবারেই হালকা তার প্রমাণ পাওয়া গেছে। কারণ চলতি মাসেই অর্থাৎ ২৭শে ডিসেম্বর সোমবার গুঞ্জনের অবসান ঘটিয়ে চলচ্চিত্রের শুটিংয়ে ফিরতে যাচ্ছেন মাহি। জানা গেছে, তিনি সোমবার এফডিসিতে ‘বুবুজান’- চলচ্চিত্রের শেষভাগের দৃশ্যধারণে অংশ নেবেন। আর এ বিষয়টি জানিয়েছেন পরিচালক শামীম আহমেদ রনী। তিনি বলেন, ‘বুবুজান’- চলচ্চিত্রের শুটিংয়ের শিডিউল দিয়েছেন মাহি।

তিনি শুটিংয়ে যোগ দেবেন। অবশ্য এ বিষয়ে জানতে মাহির সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। নভেম্বরের মাঝামাঝি ওমরাহ্‌ করতে যাওয়ার আগে ‘বুবুজান’- চলচ্চিত্রের কিছু অংশের দৃশ্যধারণ করেছিলেন এ নায়িকা। মাহি ছাড়াও শান্ত খান, শিবা শানুসহ কয়েকজন অভিনয়শিল্পী শুটিংয়ে অংশ নেবেন। মূলত ওমরাহ্‌ থেকে ফেরার পর চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’ নামে একটি ওয়েব চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর পর মাহির অভিনয় পেশা ছাড়ার গুঞ্জনের সৃষ্টি হয়। যদিও তিনি চলচ্চিত্রটি ছেড়ে দেয়ার কারণ হিসেবে অসুস্থতার কথা উল্লেখ করেন। তারপরও হঠাৎ তার এমন সিদ্ধান্তে প্রশ্নের জন্ম দেয়। এর আগে স্বামী রাকিব সরকারকে নিয়ে সৌদি আরবে ওমরাহ্‌ করতে যাওয়ার পর মাহির সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের একটি ফোন কল রেকর্ড প্রকাশ হওয়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। মাহির সঙ্গে অশালীন আচরণের সমালোচনার মুখে মন্ত্রিত্ব হারান মুরাদ। সবমিলিয়ে এ ঘটনাকে কেন্দ্র করে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এ নায়িকা। চলচ্চিত্র সংশ্লিষ্টরা অনেকেই ধারণা করছেন, মানসিক ট্রমা থেকে বেরিয়ে আসতেই মাহি একটু সময় নিয়ে শুটিং শুরু করতে চেয়েছেন। যার কারণেই একটি সিনেমার কাজ ছেড়েছেন। তবে এসব কাটিয়ে আবারো যাতে এই নায়িকা স্বাভাবিক কর্মজীবনে প্রবেশ করতে পারেন এটা সবার প্রত্যাশা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status