ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ফেনসিডিল হাতে জেলা ছাত্রলীগ সভাপতির ভিডিও ভাইরাল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 23 December, 2021, 12:45 PM

ফেনসিডিল হাতে জেলা ছাত্রলীগ সভাপতির ভিডিও ভাইরাল

ফেনসিডিল হাতে জেলা ছাত্রলীগ সভাপতির ভিডিও ভাইরাল

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদারের ফেনসিডিল হাতে একটি ভিডিও এবং ষ্টিল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গত মঙ্গলবার রাতে উৎপল দাস নামের একজনের ফেসবুক আইডি থেকে এই ভিডিও ও ছবি প্রকাশ করা হয়।

১ মিনিট ৩০ সেকেণ্ডের ভিডিওতে দেখা যায়, ফেনসিডিলের বোতল হাতে নিয়ে আমবাগানে হাঁটছেন ছাত্রলীগ নেতা নাহিদ শিকদার এবং মাদক সেবনের জন্য প্রস্তুত হচ্ছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় বইছে।

তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন নাহিদ শিকদার। তার দাবি, ভিডিওটি কেউ এডিট করে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

ফেনসিডিল হাতে জেলা ছাত্রলীগ সভাপতির ভিডিও ভাইরাল

ফেনসিডিল হাতে জেলা ছাত্রলীগ সভাপতির ভিডিও ভাইরাল

এর আগেও নাহিদ শিকদারের বিরুদ্ধে গণমাধ্যমে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে সংবাদ প্রকাশিত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নাহিদ শিকদারকে ছাত্রলীগ থেকে বহিষ্কারের দাবি উঠেছে।

উল্লেখ্য, ২০২০ সালের ১০ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নাহিদ শিকদার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status