ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
নতুন সঙ্গীর হাত ধরে বদনাম হতেও রাজি! জানেন কার সঙ্গে জুটি বাঁধলেন মিমি চক্রবর্তী?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 December, 2021, 1:31 PM

নতুন সঙ্গীর হাত ধরে বদনাম হতেও রাজি! জানেন কার সঙ্গে জুটি বাঁধলেন মিমি চক্রবর্তী?

নতুন সঙ্গীর হাত ধরে বদনাম হতেও রাজি! জানেন কার সঙ্গে জুটি বাঁধলেন মিমি চক্রবর্তী?

বছর শেষের কনকনে ঠান্ডায় মোরা ডিসেম্বরে চারিদিক ভাসছে পিকনিক আর বড়দিনের আমেজে! এরই মাঝে ওপার বাংলার নায়কের সাথে জুটি বেঁধে শহরকে উষ্ণতার ওম চাদরে মুড়ে দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিলোত্তমার প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে তিনি হলেন অন্যতম। এবার দেশের গণ্ডি পেরিয়ে পাড় জমালেন বিদেশের মাটিতে। বাংলাদেশী মিউজিক ভিডিওতে প্রথমবারের জন্য দেখা যাবে মিমি চক্রবর্তীকে।

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা নীরবের সাথে বাংলাদেশের মিউজিক ভিডিওতে জুটি বেঁধে ম্যাজিক ছড়ালেন মিমি। বাবা যাদব দ্বারা কোরিওগ্রাফড এই গানের নাম “তুই আর আমি চল করি পাগলামি” মিউজিক ভিডিওর টিজার সামনে আসতেই রীতিমতো উৎকণ্ঠায় রয়েছেন নেটিজেনরা। প্রথমবারের জন্য ভারত-বাংলাদেশের দুই হেভিওয়েট অভিনেতা-অভিনেত্রীদের অনস্ক্রিন এই জুটি মিউজিক ভিডিওর মাধ্যমে সামনে আসতে চলেছে।

আরিফিন রুমির গলায় গাওয়া এই গানটির শুটিং হয়েছে রাজস্থানে। গানটির লেখক হলেন কৌশিক হোসেন তাপস। গানটির টিজারে কখনো হট রেড ওয়েস্টার্ন ড্রেস আবার কখনোবা হাই থাই স্লিটেড স্কার্ট ও কালো ব্রালেটে সুপার হট লুকে ধরা দিয়েছেন মিমি। টিজার প্রকাশ্যে আসায় মিমির এই নতুন আবেদনময়ী রূপ দেখে রীতিমতো ঘায়েল হয়ে পড়েছেন নেটিজেনরা।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নীরব জানিয়েছেন, “মিমির সাথে কাজ করে দারুন লেগেছে। শুটিং এর সময় মিমি আমাকে সাহায্য করেছেন। আশা করি দর্শকদের আমাদের এই নতুন মিউজিক ভিডিও ভালো লাগবে।” বলাবাহুল্য টিজার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ার প্রথম দিনেই 10 লক্ষ ভিউজ ছুঁয়ে ফেলেছে!




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status