ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
দুটি নক্ষত্রের পতন
এম এস দোহা
প্রকাশ: Thursday, 23 December, 2021, 1:40 PM

ডা: মুরাদ হাসান ও  জাহাঙ্গীর

ডা: মুরাদ হাসান ও জাহাঙ্গীর

এক মাসে দুটি লক্ষত্রের পতন। যাকে বলে ক্ষমতার ভূমিধস। কেছকি ধরা। একমাসে পূর্বে কেউ কল্পনা করতে পারেনি এমন করুণ পরিনতি হবে তাদের। এটি কারো জন্য ভাগ্যের নির্মম পরিহাস। আর কারো ক্ষেত্রে প্রকৃতির উপযুক্ত প্রতিশোধ। একেই বলে ভাগ্যের লিখন। পদপদবী, মান সম্মান, ধনদৌলত, জন্ম মৃত্যুর নিয়ন্ত্রন একান্তই বিধাতার হাতে। বাদাশা কিভাবে ফকির হয় প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান ও গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের সর্বশান্ত হওয়াটা তার জলন্ত উদাহারণ।

ক্ষমতা পেলে আমরা অনেকে রাতারাতি অতীত ভূলে যাই। লাল-নীল দুনিয়ায় বুদ হয়ে যেখানে সৃষ্টিকর্তাকেও অস্বীকার করে অনেকে। সেখানে বাবা-মাকে মনে রাখার সময় কই! অপকর্ম ও বিশ্বাসঘতকতা অতিমাত্রায় পৌঁছালে প্রকৃতিই তার প্রতিশোধ নেয়। নিক্ষিপ্ত হয় আস্তাকুঁড়ে। তারপর তাকিয়ে দেখে আশে-পাশে কেউ নেই। মান সম্মান ধুলিসাৎ। গদীহারা মন্ত্রীর অবস্থা হয় লেজে গোবরে মফিজ মার্কা পাবলিক। যেমনটা হয় ছাল ওঠা কুকুরের মতো। এক সময়ের প্রাণপ্রিয় এই কুকুরের ছাল ওঠে যাওয়ায় কদর থাকেনা মনীবের কাছে। উদাহরণ হিসাবে রূপবর্তী বেশ্যা ও নর্তকীর বিষয়টিকেও সামনে আনা যায়। এক সময়ের এই নর্তকীর রুপের ঝংকারে কুপোকাত অনেক রাজা-মহারাজ। যৌবন ভাটা পরার সাথে সাথে নর্তকীর আর আকর্ষণ থাকেনা। বেশ্যার অবস্থাও তাই। এটাই ইতিহাসের বাস্তবতা।

দেশে এখন ডাঃ মুরাদ হাসান বিষয়ক ফোবিয়া চলছে। মুরাদ কোথায় আছে? কি করছে? জনগনের আগ্রহের শেষ নেই। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চেয়ে সোস্যাল মিডিয়ার মুরাদ ঝড় বেশী। সরিষাবাড়ীতে দেখা দিয়েছে মিষ্টি সংকট। জামালপুর সুগার মিল চিনি উৎপাদনে হিমশিম খাচ্ছে। কেউ বলে হুজুরদের বদদোয়া ও ইসলাম বিদ্বেষী কথাবার্তার কারণে তার এই করুণদশা। আবার কারো মতে, এই জন্য তার স্ত্রী সন্তানরাও দায়ী। তাকে এতিম করে কানাডায় নিজেদের সুখের স্বর্গরাজ্যে তারা। তাই মুরাদ ট্রেক হারিয়ে ফেলেছে। মানসিকভাবে হয়েছে অসুস্থ্য। কিন্তু এর মধ্যে সর্বনাশের মাথায় বাড়ি। দল, সরকার ও আওয়ামীলীগের ক্ষতি যা হওয়ার তা সুসম্পন্ন।

গত ৩০ নভেম্বর রাজধানীর অভিজাত হোটেলে বক্তব্যরত অবস্থায় অনুষ্ঠানে এক নায়িকার অনুরোধে সিনেমা বানানোর ঘোষণা দেন ডাঃ মুরাদ। তার ধানমন্ডির বাসায় এক কোণে প্রডাকশন হাউজ করবেন স্ত্রী জাহানারা বিজলীর নামে। যা “জেবা” হাউস নামে প্রতিষ্ঠা হবে। কিন্তু একমাসের মাথায় তিনি নিজেই এখন মিডিয়ার নায়ক। করো কারো মতে গোপালভাড়।

মুরাদের দু’সপ্তাহ পূর্বে সংবাদ শিরোনাম হন গাজীপুরের মুকুটহীন সম্রাট মেয়র জাহাঙ্গীর আলম। তার কথায় বাইরে গাজীপুরের একটি ধুলিকণাও নড়তো না। এই নগরপিতার আঙ্গুল হেলানীতে গাজীপুরের সাফারী পার্কের বাঘ-সিংহ এক গামলায় পানি খেতো। পিতৃসমতুল্য অনেক সিনিয়র নেতাকে ডিঙ্গিয়ে তিনি নৌকা প্রতীক ছিনিয়ে হয়েছিলেন মেয়র। এরপর আর পেছনে তাকানোর সময় নেই। মোবাইলে বেঁফাশ কথা বলতে গিয়ে আটকে গেলেন ফাটা বাঁশে। আবার সেই বেঁফাস কথা কিনা জাতির জনক বঙ্গবন্ধুর বিরুদ্ধে। যা রাষ্ট্রদ্রোহী অপরাধের সামিল।

নাকে পানি আর চোখের পানিতে একাকার করে ক্ষমা চেয়েও শেষ রক্ষা হয়নি। মেয়র পদ বিসর্জন দিয়ে আওয়ামীলীগের সদস্য পদের জন্য করছেন অনেক আকুতি মিনতি। কিন্তু রাজনীতি এতই নিষ্টুর যে এখন নিজেকে আওয়ামীলীগের সমর্থক হিসেবেও দাবী করতে পারছেন না। যা একজন রাজনৈতিক কর্মীর জন্য চরম অপমান, অস্বস্তি, লজ্জা ও বিব্রতকর।। যা অনেকটা রাজনৈতিক মৃত্যুর শামিল।

লেখক, উপদেষ্টা সম্পাদক, দৈনিক নতুন সময়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status