ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
ঠাকুরগাঁওয়ে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের সংঘর্ষ, স্কুলছাত্রের মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 23 December, 2021, 1:49 PM

ঠাকুরগাঁওয়ে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের সংঘর্ষ, স্কুলছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের সংঘর্ষ, স্কুলছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষে মেহেদি (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরমান (১৫) নামে আরও একজন আহত হয়েছে। ঢাকা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম আতিক।

বুধবার (২২ ডিসেম্বর) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার দুরামারির শামিমের হোটেলের পাশে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মেহেদি ঠাকুরগাঁও রুহিয়া সেনেহারি গ্রামের আবদুল মালেকের ছেলে। সে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। অন্যদিকে আহত আরমান শহরের পরিশোধ পাড়ার জুয়েল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আতিকুল ইসলাম আতিক জানান, আনুমানিক রাত ৮টার দিকে কিশোর বয়সী কিছু ছেলেদের চিল্লাপাল্লা শুনতে পেয়ে এগিয়ে যায় বাজারের লোকজন। সেখান থেকে দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মেহেদির মৃত্যু হয়। অন্যদিকে আহত আরমানের অবস্থা খুব বেশি গুরুতর না হওয়ায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্তনাধীণ রয়েছে। সিআইডি ও পিবিআই রহস্য উদঘাটনের জন্য কাজ করছে।”

নিহত মেহেদির মামা আমজাদ হোসেন বলেন, “স্কুলে যাওয়ার সুবিধার্থে মেহেদি আমাদের বাসায় থেকে পড়াশোনা করতো। সন্ধ্যায় কেউ একজন ডেকে নিয়ে যায় মেহেদিকে। কিছুক্ষণ পরে মোবাইলে একজন হামলার বিষয়টি জানায়।”

আহত আরমানের পিতা জুয়েল ইসলাম বলেন, “আমি ব্যবসা প্রতিষ্ঠানে ছিলাম। হঠাৎ ছেলে আমাকে কল দিয়ে আহত হবার কথা জানায়। ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পেয়ে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে আসি।”


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status