ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
তাড়াশে প্রথম তৃতীয় লিঙ্গের ইউপি মেম্বার কাজলী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 6 January, 2022, 2:51 PM

তাড়াশে প্রথম তৃতীয় লিঙ্গের ইউপি মেম্বার কাজলী

তাড়াশে প্রথম তৃতীয় লিঙ্গের ইউপি মেম্বার কাজলী

সিরাজগঞ্জের তাড়াশে প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের কাজলী খাতুন ওরফে জাহাঙ্গীর আলম। তিনি ঐ উপজেলার তালম ইউনিয়নের সংরক্ষিত মেম্বার পদে বিজয়ী হয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়।

তিনি জানান, বুধবার পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাড়াশ উপজেলার ৪টি ইউনিয়নে ভোটগ্রহণ হয়। এর মধ্যে তালম ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মেম্বার পদে নির্বাচন করে বিজয়ী হন তৃতীয় লিঙ্গের কাজলী খাতুন ওরফে জাহাঙ্গীর আলম। তিনটি কেন্দ্রের ফলাফলে বক প্রতীকে তিনি ২ হাজার ১৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছবিরন রানী পেয়েছেন ৭৯৫ ভোট।

বিজয়ী কাজলী খাতুন বলেন, তৃতীয় লিঙ্গের স্বীকৃতি পেয়ে আমরা খুশি। আমাদের অধিকার আদায়েই এ নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। ভোটাররা আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তালম ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ডের জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন করব।

কাজলী খাতুন ওরফে জাহাঙ্গীর আলমের আগে আরো তিনজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তারা হলেন- ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আখতার পিংকী। কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু। শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের সংরক্ষিত মেম্বার শম্পা খাতুন পপি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status