|
ভালুকায় সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
নাহিদ হাসান ইলিয়াস, ময়মনসিংহ
|
![]() ভালুকায় সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার এ ঘটনায় প্রধান অভিযুক্ত সাজ্জাদ (২৬)-কে গ্রেপ্তার করেছে ভালুকা থানা পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ির জমিরদিয়া এলাকায় নোমান গেটসংলগ্ন নিহতের নিজস্ব সেলুনের সামনে এ ঘটনা ঘটে। নিহত বরেন্দ্র মনিরিষি ধোবাউয়া গ্রামের রঞ্জিত মনিরিষির ছেলে। আর্থিক লেনদেনকে কেন্দ্র করে নিহতের সঙ্গে অভিযুক্তের পূর্ববিরোধ ছিল। ঘটনার সময় সেলুনে অবস্থানরত বরেন্দ্র মনিরিষিকে ছুরিকাঘাত করে পালিয়ে যান অভিযুক্ত। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ভালুকা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালায়। পরে একই দিন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে জমিরদিয়া এলাকা থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাবুলের ছেলে। পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
