|
সরকারের সমালোচনা করলেই গ্রেপ্তার, মতপ্রকাশের অধিকার বাধাগ্রস্ত: নাহিদ ইসলাম
নতুন সময় প্রতিনিধি
|
![]() সরকারের সমালোচনা করলেই গ্রেপ্তার, মতপ্রকাশের অধিকার বাধাগ্রস্ত: নাহিদ ইসলাম সোমবার (২৭ অক্টোবর) বিকেলে গাজীপুরে দলের এক মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব অভিযোগ করেন। দলের সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয় পরিকল্পনা নির্ধারণের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়। নাহিদ ইসলাম বলেন, দেশে গ্যাস, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বাড়ছে। এভাবে মূল্যবৃদ্ধি চলতে থাকলে আগামী রমজানে সাধারণ মানুষকে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে আশঙ্কা রয়েছে। সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের বেতনবৈষম্যের বিষয়টিও তুলে ধরেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হলেও পোশাকশ্রমিকসহ বেসরকারি খাতের কর্মীদের বেতন বাড়ানো হয়নি। শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় বিভিন্ন পেশার মানুষের বেতন-ভাতার মধ্যে সামঞ্জস্য আনা জরুরি। এ জন্য সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ছাড়াও দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
