ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
বিপুল ভোটে জিতলেন তৃতীয় লিঙ্গের পপি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 6 January, 2022, 2:55 PM

বিপুল ভোটে জিতলেন তৃতীয় লিঙ্গের পপি

বিপুল ভোটে জিতলেন তৃতীয় লিঙ্গের পপি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয় পেয়েছেন ১নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে সদস্য নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের শম্পা খাতুন পপি। তিনি হেলিকপ্টার প্রতীক নিয়ে ২ হাজার ১০১ ভোট  পেয়েছেন।

বুধবার ৫ম ধাপের ইউপি নির্বাচনে ফুলহরি ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী অপর দুই জনকে বড় ব্যবধানে হারিয়েছেন তৃতীয় লিঙ্গের পপি।

উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের রুহুল আমিন খন্দকারের চতুর্থ সন্তান শম্পা খাতুন পপি। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের আব্দুল আমিন রাসেলের সঙ্গে ২০১৩ সালে বিয়ে হয় তার। প্রথম দিকে রাসেলের পরিবারের পক্ষ থেকে তার সঙ্গে ভালো আচরণ করলেও কিছুদিন পর শুরু হয় মারধর ও নির্যাতন। গত বছর তাকে তালাক দেয় রাসেল। তবু ফুলহরি থেকে মানুষের সেবা করে আসছিলেন তিনি। তফসিল ঘোষণা করার পর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় মানুষের কাছে ভোট চাওয়া শুরু করেন তৃতীয় লিঙ্গের পপি।

বিজয়ী হওয়ার পর শম্পা খাতুন পপি বলেন, আমি দেখেছি জনপ্রতিনিধিরা মানুষকে কত হয়রানি করে। ভাতা দেওয়ার নামে অসহায় মানুষের কাছ থেকে টাকা নেয় তারা। তাদের হাত থেকে মানুষকে রক্ষা করতে আমি ভোটযুদ্ধে অংশ নিয়েছিলাম। মানুষের উপকার করি বলেই তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। ভোটাররা আমাকে নির্বাচিত করেছেন- আমি তাদের নিয়েই কাজ করতে চাই।

এর আগে, ঝিনাইদহে তৃতীয় লিঙ্গের জনপ্রতিনিধি হয়েছেন আরো দুইজন। তারা হলেন- কোটচাঁদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আখতার পিংকী। কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status