ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
লাদাখে ব্রিজ বানাচ্ছে চীন, যা বলছে ভারত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 7 January, 2022, 11:06 AM

লাদাখে ব্রিজ বানাচ্ছে চীন, যা বলছে ভারত

লাদাখে ব্রিজ বানাচ্ছে চীন, যা বলছে ভারত

চুপি চুপি বিরোধপূর্ণ পূর্ব লাদাখে ব্রিজ বানাচ্ছে চীন। ভারত ঘটনাটি স্বীকার করেছে।  

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চীন এখন থেকে ৬০ বছর আগে অবৈধভাবে দখল করা জায়গায় এই ব্রিজ নির্মাণ করছে।

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, প্যাংগংয়ে চীনের ব্রিজ নির্মাণের বিষয়টি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সাংবাদিকদেরকে তিনি বলেন, আপনারা অবগত আছেন ভারত কখনো এ ধরনের দখলদারিত্ব মেনে নেয়নি। সরকার আমাদের নিরাপত্তার স্বার্থ সুরক্ষার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করছে। এসব পদক্ষেপের মধ্যে বর্ডার অবকাঠামো (রাস্তা এবং সেতু) নির্মাণের জন্য উল্লেখযোগ্যহারে ফান্ড গঠন এবং সশস্ত্র বাহিনীর জন্য রসদ পাঠানোর বিষয় রয়েছে।

এর আগে সোমবার ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম এনডিটিভি ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞ ও গোয়েন্দা ড্যামিয়েন সাইমনের অনুসন্ধানে বেরিয়ে আসা স্যাটেলাইটের ছবি নিয়ে সংবাদ প্রকাশ করে। এই বিশেষজ্ঞ চীনের ব্রিজ নির্মাণের বিষয়টি দেখতে পান।

টু্টটিারে ড্যামিয়েন সাইমনের প্রকাশ করা একটি ছবিতে দেখা যায়, ব্রিজটি বানানোর কাজ প্রায় শেষ। ছবিটিতে আরো দেখা যায়, লেকের খুবই ছোট একটি জায়গায় এটি তৈরি করেছে চীন, যেন কারো চোখে না পড়ে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status