ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
প্রথমবারের মতো জুটি বাঁধলেন সিয়াম-বুবলি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 7 January, 2022, 11:40 AM

প্রথমবারের মতো জুটি বাঁধলেন সিয়াম-বুবলি

প্রথমবারের মতো জুটি বাঁধলেন সিয়াম-বুবলি

চলতি বছরের শুরুতে নিয়ে এলো নতুন এক ধামাকা। রায়হান রাফি পরিচালিত ও সিয়াম-বুবলি অভিনীত টান হবে চরকির এ বছরের অন্যতম অরিজিনাল সিনেমা।

খাঁচার ভেতর অচিন পাখির পর চরকির সঙ্গে রাফির এটি দ্বিতীয় সিনেমা। এই সিনেমার মধ্যে দিয়ে সিয়াম-বুবলি প্রথমবারের মতো জুটি বেঁধেছেন।

ওয়েবের জন্য এটিই বুবলির প্রথম কাজ। কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত বুবলি নিজেও। তিনি বলেন, ‘ওয়েবের জন্য এটাই আমার প্রথম কাজ। পরিচালক, কো-আর্টিস্ট, গল্প সব মিলিয়ে টানএকটি পরিপূর্ণ প্রজেক্ট। তাই কাজটি করা হয়েছে। দর্শক নতুন ও ভালো কিছু দেখতে চলেছে এই গল্পের মধ্য দিয়ে।’

পরিচালক রায়হান রাফি বলেন, ‘সিয়ামকে নিয়ে এর আগে অনেক কাজ করা হলেও বুবলিকে নিয়ে এটা আমার প্রথম কাজ। তিনি অনেক এফোর্ট দিয়েছেন। টান- এরগল্প নিয়ে কিছু বলার নেই। এটা চরকিতে রিলিজ হলে দর্শক নিজেই দেখে নিবে।’

চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘নতুন বছরে চরকিতে অনেক চমক রয়েছে। তার মধ্যে দারুণ গল্পের সিনেমাটান।

চরকি দর্শকদের এমন একটি কাজ উপহার দিচ্ছে ভেবে ভালো লাগছে। এই বছরে আরও অনেক কনটেন্ট আসবে। সেজন্য অপেক্ষা করতে হবে আর চরকির পর্দায় চোখ রাখতে হবে।’

চরকি অরিজিনাল প্রিমিয়াম সব কনটেন্ট দেখতে চরকির অ্যাপ ও ওয়েবসাইট থেকে দেখা যাবে। ছবিটি দর্শক ৬ মাস ও ১২ মাসের সাবস্ক্রিপশন প্যাকেজ কেনার মাধ্যমে দেখতে পারবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status