ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
মাছ ধরতে গিয়ে পুকুরে নৌকায় সিলমারা ব্যালট পেপার পেলেন জেলেরা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 7 January, 2022, 11:43 AM

মাছ ধরতে গিয়ে পুকুরে নৌকায় সিলমারা ব্যালট পেপার পেলেন জেলেরা

মাছ ধরতে গিয়ে পুকুরে নৌকায় সিলমারা ব্যালট পেপার পেলেন জেলেরা

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার সুহিলপুর গ্রামের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়। চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুন নাহার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। জাগো নিউজ, আরটিভি

স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে সুহিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে একটি পুকুরে মাছ তুলতে গিয়ে কাগজগুলো দেখেন জেলেরা। পরে এলাকার লোকজন ব্যালট পেপারগুলো তুলে দেখেন নৌকায় সিলমারা ব্যালট।

বেলা সাড়ে ১১টার দিকে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হারুন মিয়াজী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে আরেকটি পুকুরেও নৌকায় সিলমারা ব্যালট পেপার পাওয়া যায়। খবর পেয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুন নাহার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ব্যালট পেপার জব্দ করেন।

ওসি আরিফুর রহমান বলেন, ‘সকালে আমরা কয়েকটি অর্ধেক ছেঁড়া ব্যালট পেপার পেয়েছি। পরের ব্যালট পেপারগুলো সম্পর্কে আমার জানা নেই।’

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুন নাহার জানান, ‘বিষয়টি নির্বাচন কমিশন ও কুমিল্লা জেলা প্রশাসককে জানানো হয়েছে। এ বিষয়ে তারা সিদ্ধান্ত নিবেন।’


প্রসঙ্গত, বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম ধাপের কুমিল্লার চান্দিনা উপজেলায় ১২ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফলে ১২ ইউপির তিনটিতে নৌকা, বাকি ৯টিতে স্বতন্ত্রপ্রার্থীরা জয় লাভ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status