ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
এবার নিজের থেকে ছোট বয়সী অভিনেত্রীকে ‘বিয়ে’ করে বিপাকে অপূর্ব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 7 January, 2022, 6:14 PM

এবার নিজের থেকে ছোট বয়সী অভিনেত্রীকে ‘বিয়ে’ করে বিপাকে অপূর্ব

এবার নিজের থেকে ছোট বয়সী অভিনেত্রীকে ‘বিয়ে’ করে বিপাকে অপূর্ব

বয়স কোনো ব্যাপার না- এটা বেশ পুরনো কথা। সেই কথাটি নতুন করে সামনে আনছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

নির্মাতা জাকারিয়া সৌখিনের চিত্রনাট্য ও পরিচালনায় বিশেষ এই নাটকের নাম ‘বয়স কোনও ব্যাপার না’। এতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন কেয়া পায়েল।

নাটকটিতে তাদের দু’জনকে দেখা যাবে সদ্য বিবাহিত স্বামী-স্ত্রীর চরিত্রে।

সিএমভি প্রযোজিত এই নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা সৌখিন জানান, দেখা যাবে ৪০-এর বেশি এক ভদ্রলোক বিয়ে করেন। স্ত্রীর বয়স টেনেটুনে ২০ বছর হবে। যে ছেলেটা আজীবন বই পড়ে কাটিয়েছে, তাকে এখন বিয়ে করে ২০ বছরের ছোট বউয়ের মনের কথা পড়তে পড়তেই দিন পার! স্বাভাবিক নিয়মেই তৈরি হয় অসম বয়সের কিছু জটিলতা। সেখান থেকে তারা নিজেদের অতিক্রম করার চেষ্টাও চালিয়ে যায়। তবে শেষে কী ঘটে, সেটি জানতে হলে দেখতে হবে নাটকটি।

নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, আমি নির্মাণ করি মূলত দর্শকদের আনন্দ দেওয়ার জন্য। এবারো সেটাই থাকছে। তবে আনন্দের বিপরীতে বয়স নিয়ে একটা দারুণ বার্তাও থাকছে এতে। থাকছে দাম্পত্য জীবনের নানা টিপস! আশা করছি দর্শকরা দেখে মজা পাবেন এবং সংসার সুখী করার জন্য কিছু টোটকাও পাবেন।

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘বয়স কোনও ব্যাপার না’ সিএমভি’র ইউটিউবে মুক্তি পাচ্ছে শিগগিরই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status