ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
ভায়াগ্রা খেয়ে কোমা থেকে ফিরে এলেন করোনা রোগী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 7 January, 2022, 7:04 PM

ভায়াগ্রা খেয়ে কোমা থেকে ফিরে এলেন করোনা রোগী

ভায়াগ্রা খেয়ে কোমা থেকে ফিরে এলেন করোনা রোগী

করোনা সংক্রমণ তীব্র হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক নার্স । শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়। সেই সময় তারই সহকর্মী নার্স ভুল করে তাকে ভায়াগ্রা দিয়ে দেন । আর তাতেই ঘটে যায় মিরাকল। ২৮ দিন ধরে কোমায় থাকার পরে তিনি সুস্থ হয়ে ওঠেন । ঘটনাটি ঘটে ব্রিটেনের এক হাসপাতালে । সেখানে কাজ করতেন মনিকা আলমেইদা নামে ওই নার্স।

কোভিড রোগীদের সেবা করতে গিয়ে আক্রান্ত হন তিনি। এরপর ধীরে ধীরে স্বাদ ও গন্ধ হারিয়ে ফেলতে থাকেন। অক্সিজেন লেভেল ক্রমাগত কমে যায় । সঙ্গে নাক দিয়ে রক্ত পড়তে থাকে । একসময় কোমায় চলে যান মনিকা ।

কোমা থেকে ফিরে আসা নার্স মনিকা আলমেইদা।কোমা থেকে ফিরে আসা নার্স মনিকা আলমেইদা।

তাকে ওষুধ দিতে গিয়ে ভুল করেই ভায়াগ্রা দিয়ে দেন এক সহকর্মী । আর ভাতেই শাপে বর হয় । মনিকার শরীরে অক্সিজেনের মাত্রা দ্রুত বাড়তে থাকে। চিকিৎসায় সাড়া দিতে থাকেন তিনি । মারাত্মক এই ' ভুল ' করার জন্য সহকর্মীকে ধন্যবাদ জানিয়েছেন মনিকা ।

তবে করোনা চিকিৎসায় এর আগে আমেরিকায় ভায়গ্রার ব্যবহার করা হয়েছিল । কিন্তু অন্যান্য উপসর্গ দেখা দেওয়ায় পরবর্তী সময় তা বাতিল করা হয় ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status