ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
দেশে করোনা সংক্রমণ ফের বাড়ছেই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 7 January, 2022, 7:02 PM
সর্বশেষ আপডেট: Friday, 7 January, 2022, 7:40 PM

দেশে করোনা সংক্রমণ ফের বাড়ছেই

দেশে করোনা সংক্রমণ ফের বাড়ছেই

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৮ জনে। তবে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা। দেশে প্রায় ৩ মাস পর করোনা সংক্রমণে আবারও ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।

শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে মৃত্যু ছাড়াও একই সময়ে নতুন করে আরও এক হাজার ১৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৯১ হাজার ৯৩ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২০ হাজার ২০৪ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৬৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭০ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৫৩৪ জন।

এর আগে, বৃহস্পতিবার (৬ জানুয়ারি) করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছিল। ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত হয়েছিলেন ১,১৪০ জন।

এদিকে, দেশে আরও ১০ জনের দেহে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে শুক্রবার (৭ জানুয়ারি) পর্যন্ত ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএআইডি) এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, গত ১১ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো ওমিক্রন শনাক্ত হয়। এ দিন জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত হন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status