ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
পানের দোকানদার সেজে ১৯ মামলার আসামি ধরল পুলিশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 2 February, 2022, 8:25 PM

পানের দোকানদার সেজে ১৯ মামলার আসামি ধরল পুলিশ

পানের দোকানদার সেজে ১৯ মামলার আসামি ধরল পুলিশ

গত তিন বছর ধরে নানাভাবে পুলিশের চোখ এড়িয়ে যাচ্ছিলেন শাহ জামাল। দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় অর্ধশত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ তার বিরুদ্ধে। অবশেষে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হন এই প্রতারক। আর তাকে ধরতে পুলিশকে নিতে হয় পান দোকানদারের ছদ্মবেশ।

অনেকটাই যেন নাটক বা সিনেমার কাহিনী! ভাসমান পান দোকানদার সেজে, নগরীর চকবাজার এলাকায় আসামির বাসার সামনে অবস্থান নেয় পুলিশ। পরে সুবিধামতো সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালের বাসায় অভিযান চালায় তারা। বাসার ভেতরে বাথরুমের ফলস ছাদে বিশেষ কৌশলে লুকিয়েও শেষরক্ষা হয়নি প্রতারক জামালের। সেখান থেকেই তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

এ বিষয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দিন বলেন, তিনি ফলস ছাদের ওপর লুকিয়ে ছিলেন। সেখান থেকে তাকে বের করে গ্রেফতার করা হয়েছে।

ব্যবসার নামে শাহ জামাল চেকের মাধ্যমে ভোগ্যপণ্য কেনাবেচায় অন্য ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এর আগে একাধিকবার গ্রেফতার হলেও, প্রতিবারই জামিনে বেরিয়ে এসে আবারও প্রতারণা চালিয়ে আত্মগোপনে চলে যেতেন তিনি। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ৫০ কোটি টাকার তথ্য আসছে। আরও হয়তো আসতে পারে।

এদিকে কোটি কোটি টাকা আত্মসাতের কথা স্বীকার করলেও, ব্যবসায় লোকসানের দোহাই দিয়েছেন শাহ জামাল। তিনি বলেন, মানুষের পণ্য নিয়েছি, তবে টাকা দেওয়া হয়নি। আমার কাছে মানুষের টাকা পাওনা রয়েছে। ১৯টি মামলা হয়েছে। আমি টাকা দিয়ে দিব।

উল্লেখ্য, শাহ জামালের বিরুদ্ধে দায়ের হওয়া ১৯টি মামলার মধ্যে ১২টিতেই সাজা হয়েছে তার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status