ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
স্বামী নয়, ভালোবাসা দিবস সালমানের সঙ্গে কাটাবেন ক্যাটরিনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 2 February, 2022, 8:27 PM

স্বামী নয়, ভালোবাসা দিবস সালমানের সঙ্গে কাটাবেন ক্যাটরিনা

স্বামী নয়, ভালোবাসা দিবস সালমানের সঙ্গে কাটাবেন ক্যাটরিনা

১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। এই দিনটা সবাই নিজের প্রিয়জনের সঙ্গে কাটাতেই বেশি পছন্দ করেন। ভিকি কৌশলকে বিয়ে করার পর প্রথম ভালোবাসা দিবস আসছে ক্যাটরিনার জীবনে। কিন্তু দুঃখের কথা হচ্ছে ভালোবাসা ঘটা করে উদযাপন করার কথা থাকলেও ক্যাটরিনা ও ভিকি কৌশলের দেখা হওয়াই অনিশ্চিত হয়ে গেছে।

১৪ ফেব্রুয়ারি সালমানের ‘টাইগার থ্রি’ এর শুটিং-এর জন্য দিল্লীতে থাকতে হতে পারে ক্যাটরিনাকে। ওমিক্রন ছড়িয়ে পড়ায় ‘টাইগার থ্রি’ এর জানুয়ারির শুটিং স্থগিত হয়ে যায়। জানা গেছে সেই শুটিং ফেব্রুয়ারির মাঝামাঝি শুরু হবে। ১৫ দিন চলবে শুটিং। সেজন্য ১২ অথবা ১৩ তারিখে সালমানের সঙ্গে দিল্লী যাওয়ার কথা ক্যাটরিনার। শুটিং শুরু হওয়ার কথা ১৪ তারিখ থেকে।

দিল্লীতে ‘টাইগার থ্রি’-এর বেশ কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং করা হবে। লাল কেল্লা সহ ঐতিহাসিক বেশ কিছু স্থানে হবে ছবির শুটিং। করোনা পরিস্থিতির কারণে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে শুটিং করা হবে।

২০১২ সালে মুক্তি পেয়েছিল বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফের ছবি ‘এক থা টাইগার’। প্রথম ছবি বক্স অফিসে সুপারডুপার হিট হয়। দীর্ঘ পাঁচ বছর পর ২০১৭ সালে এই ছবির সিক্যুয়েল টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পায়। এই ছবিটিও প্রথমটির মতো বক্স অফিসে সফল হয়। এরই ধারবাহিকতায় তৈরি হচ্ছে তৃতীয় সিরিজ ‘টাইগার থ্রি’।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status