ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
আমি চাইছিলাম দর হাঁকাহাকি বন্ধ হোক, আইপিএলে ১৪ কোটিতে বিক্রি বোলারের মন্তব্য!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 15 February, 2022, 2:07 PM

আমি চাইছিলাম দর হাঁকাহাকি বন্ধ হোক, আইপিএলে ১৪ কোটিতে বিক্রি বোলারের মন্তব্য!

আমি চাইছিলাম দর হাঁকাহাকি বন্ধ হোক, আইপিএলে ১৪ কোটিতে বিক্রি বোলারের মন্তব্য!

ভারতীয় দলের তারকা ফাস্ট বোলার দীপক চাহার। সম্প্রতি আইপিএল নিলামে ১৪ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস।

তবে বিশাল এত বেশি মূল্যে বিক্রি হওয়া এই বোলার চেয়েছিলেন তাড়াতাড়ি হবে স্থগিত হোক দর হাকাহাঁকি। কারণ এই দাম চেন্নাইয়ের ক্ষেত্রে একটি শক্তিশালী দল গঠনে বাঁধা হতে পারে। চাহার বহু বছর ধরে চেন্নাইয়ের জার্সি গায়েই খেলছেন।
চেন্নাই ১৪ কোটি রুপিতে চাহারকে ফের তাদের দলে সামিল করেছে। এর মাধ্যমে তিনি আইপিএল নিলামে সর্বাধিক দরে বিক্রি হওয়া ভারতীয় বোলার হয়ে উঠেছেন।

চাহার বলেন, “তিনি চেন্নাই ছাড়া অন্য কোনও দলের অংশ হওয়ার কথা ভাবতেও পারেন না।”

একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি সিএসকে-এর হয়ে খেলতে চেয়েছিলাম, কারণ হলুদ জার্সি (চেন্নাইয়ের পোশাক) ছাড়া অন্য কোনও জার্সিতে খেলার কথা কল্পনাও করিনি। তাই চাইছিলাম আমাকে নিয়ে এই দর হাকাহাঁকি শিগগিরই শেষ হোক।

দীপক চাহার বলেছেন, “এক সময় আমার মনে হয়েছিল যে অর্থের পরিমাণ অনেক বেশি হচ্ছে। চেন্নাইয়ের একজন খেলোয়াড় হওয়ার কারণে, আমিও চাইছিলাম যে আমাদের একটি ভাল দল তৈরি করা উচিত। তাই শুধুমাত্র আমার পেছনে এত রুপি খরচ হওয়া দেখে চিন্তিত হয়ে পড়েছিলাম।”

চাহার এখন ভারতের সীমিত ওভারের দলের গুরুত্বপূর্ণ সদস্য। তিনি বলেছেন, ২০১৮ সালে তাকে ফ্র্যাঞ্চাইজি মালিক এন শ্রীনিবাসন বলেছিল- তুমি সবসময় হলুদ জার্সিতে খেলবে। এরপরে যদিও তিনি কখনও টিম ম্যানেজমেন্ট বা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাছে তাকে ধরে রাখতে বলেননি। চাহার বলেন, “আমি কখনওই মাহি ভাইকে (ধোনি) বা সিএসকে ম্যানেজমেন্টের সঙ্গে এ বিষয়ে কথা বলিনি। তারা যা ভালো বুঝেছেন তাই করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status