|
সেই কান্দিল বালোচের ভাইকে খালাস দিল পাকিস্তানের আদালত
নতুন সময় ডেস্ক
|
|
সেই কান্দিল বালোচের ভাইকে খালাস দিল পাকিস্তানের আদালত কান্দিলের ‘দোষ’ ছিল, নেটমাধ্যমে তার প্রতিবাদী কণ্ঠ এবং যেকোনও বিষয়ে স্পষ্ট মত দেওয়ার অভ্যাস। ওয়াসিমের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়েছিল। যদিও সোমবার ৬ বছর জেল খেটেই খালাস পেলেন তিনি। বোনকে খুন করার কারণ হিসেবে সে সময় তিনি বলেছিলেন, তার ব্যবহার দিন দিন অসহ্য হয়ে উঠছিল। ওয়াসিমের আইনজীবী জানিয়েছেন, মুলতানের একটি আদালত তার মক্কেলকে বেকসুর খালাসের রায় দিয়েছে। ২০১৬ সালে কান্দিলের খুনের ঘটনায় গোটা দুনিয়ায় সাড়া পড়ে গিয়েছিল। পারিবারিক সম্মানরক্ষার অজুহাতে এভাবে প্রাণবন্ত এক তরুণীকে খুনের দায়ে ধৃত ভাই ওয়াসিমের শাস্তির পাশাপাশি মানসিক চিকিৎসা করানোর দাবি উঠেছিল। পুরুষতান্ত্রিক সমাজের এই নৃশংস দৃষ্টিভঙ্গির নিন্দা হয়েছিল। আদালত ওয়াসিমের যাবজ্জীবনের রায় দিয়েছিল। কিন্তু ৬ বছর জেল খেটেই মুক্তি পেলেন তিনি। জানা গেছে, ছেলেকে ক্ষমা করে দেওয়ার জন্য আদালতে আবেদন করেছিলেন কান্দিল, ওয়াসিমের মা-বাবা। তাতেই কি যাবজ্জীবন বদলে গেল মুক্তিতে? |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
