|
পরিবেশবান্ধব প্রিমিয়াম গ্রাহকসেবা নিশ্চিতে ওয়ালটনের ‘গ্রিন সিএসএম’ কার্যক্রম
নতুন সময় প্রতিবেদক
|
|
পরিবেশবান্ধব প্রিমিয়াম গ্রাহকসেবা নিশ্চিতে ওয়ালটনের ‘গ্রিন সিএসএম’ কার্যক্রম অনুষ্ঠানে ওয়ালটন সার্ভিস পয়েন্টের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন গোলাম মুর্শেদ। তিনি বলেন, ওয়ালটন সর্বোচ্চ গ্রাহকসেবা দিয়ে আসছে। কারণ ওয়ালটনের প্রতিজন ক্রেতা আমাদের কাছে সম্মানিত গ্রাহক, সমান গুরুত্বপূর্ণ। তাদেরকে প্রিমিয়াম সার্ভিস দেয়াই আমাদের লক্ষ্য। এ প্রিমিয়াম সেবার অর্থ ফাস্টার, বেস্ট, অ্যাডভান্সড অ্যান্ড স্মুথ। সিএসএম-এর মাধ্যমে নেয়া বিভিন্ন উদ্যোগের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মুজাহিদুল ইসলাম। তিনি জানান, সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিতে বর্তমানে সারা দেশে ওয়ালটনের রয়েছে ৭৭টি সার্ভিস সেন্টার। করোনা মহামারির মধ্যেও ক্রেতাদের সার্ভিস দিয়েছে ওয়ালটন। এজন্য চালু করা হয়েছে বিশেষ অনলাইন সার্ভিস ব্যবস্থা। যার মাধ্যমে ক্রেতারা ঘরে বসে সহজেই সেবা পেয়েছেন। খোলা হয়েছে ডেভেলপমেন্ট সেন্টার। ওয়ালটনের সার্ভিস টিমে যুক্ত হয়েছে সোস্যাল মিডিয়া অ্যানালাইসিস অ্যান্ড রেসপন্স টিম। অনুষ্ঠানে গ্রিন সিএসএম কার্যক্রম নিয়ে ২০৩০ সাল পর্যন্ত ওয়ালটনের রোডম্যাপ তুলে ধরেন রাকিব উদ্দীন। তিনি জানান, এসডিজি’র ১৭টি লক্ষ্যের সঙ্গে একাত্ম হয়ে ওয়ালটন কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্টে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। সার্ভিস সেন্টারগুলোতে ধাপে ধাপে বিদ্যুৎ, পানি ও কাগজের ব্যবহার কমিয়ে আনার কাজ চলছে। এর মাধ্যমে যেমন গ্রিন সার্ভিস নিশ্চিত হবে। তেমনি বিশ্বের সেরা ব্র্যান্ডের লক্ষ্য পূরণের পথ সহজতর হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
তেঁতুলিয়ায় গুণগতমানের সবুজ চা পাতা উৎপাদনে ক্ষুদ্র চাষিদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত
টেকনাফে সরকারি উন্নয়ন প্রকল্পে যুবলীগ নেতা খোকনের ২০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ঠিকাদারের ওপর হামলা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভূরুঙ্গামারীতে বিক্রি হচ্ছে ইউক্যালিপটাস চারা
ইনফিনিক্স স্মার্টফোনে বারবার বিস্ফোরণ, ঝুঁকিতে গ্রাহকের জীবন
