ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
খুলনায় জঙ্গি সন্দেহে আটক ১০
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 19 March, 2022, 11:45 AM

খুলনায় জঙ্গি সন্দেহে আটক ১০

খুলনায় জঙ্গি সন্দেহে আটক ১০

খুলনায় জঙ্গি সন্দেহে ১০ জনকে আটক করেছে র‌্যাব। তাদেরকে র‌্যাব-৬ কার্যালয়ে নেওয়া হয়েছে।

শনিবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে র‌্যাব কার্যালয়ে প্রেস কনফারেন্সে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

র‌্যাব-৬ এর (মুখপাত্র) অতিরিক্ত পুলিশ সুপার মো. বজলুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ মার্চ) রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত নগরীর খালিশপুর বিআইডিসি রোডের কাশিপুর এলাকার আলম শেখের মালিকানাধীন বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি নির্মাণাধীন তিনতলা ভবনের দ্বিতীয় তলা থেকে ১০ জনকে আটক করা হয়। অভিযান শেষে তাদেরকে র‌্যাব কার্যালয়ে আনা হয়েছে।

এ বিষয়ে দুপুরে প্রেস কনফারেন্সে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status