ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 19 March, 2022, 2:21 PM

স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ

স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ

খুলনায় স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে (২৭) সংঘবদ্ধ ধর্ষণের মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে শুক্রবার (১৮ মার্চ) রাতে নগরীর খানজাহান আলী থানার তেতুলতলা রেলক্রসিংয়ের পাশের একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

আসামিরা হলেন গ্যারেজ মালিক কামরুল, জীবন, সুমন ও আলা। পরে রাতে অভিযান চালিয়ে কামরুলকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ভিকটিম তার স্বামীসহ কামরুলের গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় চার-পাঁচজন জোর করে তাদেরকে গ্যারেজে নিয়ে স্বামীকে বেঁধে ফেলে। পরে তারা নারীকে পালাক্রমে ধর্ষণ করে। ভুক্তভোগী নারীকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, অভিযুক্ত আসামি গ্যারেজ মালিক কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status