ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
দুইবার মনোনয়ন, তিনবার ফিল্মফেয়ার পুরস্কার পেলেন জয়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 19 March, 2022, 3:30 PM

দুইবার মনোনয়ন, তিনবার ফিল্মফেয়ার পুরস্কার পেলেন জয়া

দুইবার মনোনয়ন, তিনবার ফিল্মফেয়ার পুরস্কার পেলেন জয়া

বিনিসুতোয় ছবিতে সু-অভিনয়ের জন্য ভারতের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-২০২১’ বাংলায় শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান। জনপ্রিয় শাখায় এই সম্মাননা পেলেন তিনি। এ নিয়ে তৃতীয়বারের মতো এই পুরস্কার পেলেন জয়া আহসান।

এর আগে ২০১৯ সালে টলিউডের ছবি ‘বিজয়া’ ও ‘রবিবার-এর জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন জয়া। ২০১৮ সালে ‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্যও সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পান তিনি। ২০১৭ সালে অরিন্দম শীল পরিচালিত ‘ঈগলের চোখ’ সিনেমায় অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিলেন এই অভিনেত্রী। ২০১৪ সালে অরিন্দমের ‘আবর্ত’ সিনেমায় জন্যও ফিল্মফেয়ার মনোনয়ন পেয়েছিলেন জয়া আহসান। অরিন্দম শীলের জন্য তিনি কেবল মনোনয়নই পান, পুরস্কার পাননি। পুরস্কার পাওয়ার পর প্রাথমিক

প্রতিক্রিয়ায় জয়া আহসান বলেন, ‘ভালো লাগছে। তবে জনপ্রিয় শাখায় পুরস্কার পাব আশা করিনি। এর আগে আমি জনপ্রিয় এবং সমালোচক শাখায় পুরস্কার পেয়েছি। এই নিয়ে তিন বার হলো।’

তিনি বলেন, ‘আমি ঝাড়খণ্ডে কালান্ত ছবির কাজ করছিলাম। সেখান থেকে আমি ট্রেনে করে পুরস্কার অনুষ্ঠানের জন্য কলকাতা পৌঁছাই বৃহস্পতিবার সকালে।’ তিনি উল্লেখ করেন, ‘বিনিসুতোয়’ শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ সম্পাদনার জন্যও পুরস্কার পেয়েছে। ‘বিনিসুতোয়’ ছবিতে জয়া আহসান দুটি শাখায় মনোনয়ন পেয়েছিলেন। শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কারের জন্য তাকে প্রতিযোগিতা করতে হয়েছে অপরাজিতা অদ্দি, কোয়েল মল্লিক ও রিতাবরি চক্রবর্তীর সঙ্গে। জয়া আহসান এখন বেশি কাজ করেন ভারতেই। ঢাকার ছবিতে তার উপস্থিতি কম। এছাড়া মহামারির পর ঢাকার চলচ্চিত্র এখনো থমকে আছে। সচল হতে হয়তো আরো কিছুটা সময় লাগবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status