ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
ভারতকে হারিয়ে স্বর্ণ জিতল বাংলাদেশের মেয়েরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 19 March, 2022, 3:35 PM

ভারতকে হারিয়ে স্বর্ণ জিতল বাংলাদেশের মেয়েরা

ভারতকে হারিয়ে স্বর্ণ জিতল বাংলাদেশের মেয়েরা

থাইল্যান্ডের ফুকেটে চলমান এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে আরচ্যারী চ্যাম্পিয়নশিপে মেয়েদের দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশের নাসরিন-দিয়া-নিশা। এই নিয়ে এখন পর্যন্ত দুইটি স্বর্ণ জিতল বাংলাদেশ।

শনিবার ফাইনালে প্রতিপক্ষ ভারতকে ৫-৪ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জিতল বাংলাদেশের মেয়েরা।

এর আগে মিশ্র দলগত ইভেন্টে প্রতিপক্ষ ভারতকে ৫-৩ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশের আরচ্যার রোমান সানা-নাসরিন আক্তার জুটি। যা এবারের এশিয়া কাপে বাংলাদেশের প্রথম স্বর্ণ।

স্বর্ণের লড়াইয়ে রিকার্ভ মহিলা এককে অল বাংলাদেশ ফাইনালে দিয়া ও নাসরিন। এছাড়াও কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ব্রোঞ্জের জন্য ইরানের বিপক্ষে ও রিকার্ভ পুরুষ দলগতেও ইরানের বিপক্ষে লড়বে বাংলাদেশ । রিকার্ভ পুরুষ একক ইভেন্টে রুবেল কাজাখস্তানের আরচ্যারের মুখোমুখি হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status