ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
মাধবপুরে ট্রাকচাপায় নিহত ৩
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 19 March, 2022, 3:39 PM

মাধবপুরে ট্রাকচাপায় নিহত ৩

মাধবপুরে ট্রাকচাপায় নিহত ৩

হবিগঞ্জের মাধবপুরে ট্রাকচাপায় অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন।
শনিবার (১৯ মার্চ)সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌর এলাকার  জালালাবাদ গ্যাস ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানাযায় সিলেটগামী একটি ট্রাক  বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মফিজুল মিয়া (৩০) মারা যান।সে উপজেলার আন্দিউরা ইউনিয়নের বারাচান্দুরা গ্রামের নফিল উদ্দিনের ছেলে।এ ঘটনায় মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত  অবস্থায় অটোরিকশা চালক সামাদ আলী ও আমসু মিয়াকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে, সেখানে নেয়ার পথে সামাদ আলী(৪৫) ও আমসু মিয়া(২৮)  মারা যান। নিহত অটোরিকশাচালক সামাদ আলী   পূর্ব মাধবপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে, আমসু মিয়া
আন্দিউরা ইউনিয়নের মুরাদপুর গ্রামে মৃত মালেক মিয়া ছেলে

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক  ট্রাক ও অটোরিকশাটি জব্দ করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status