ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
সানি লিওনের অশ্লীল ভিডিও অপসারণে আলটিমেটাম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 19 March, 2022, 6:22 PM

সানি লিওনের অশ্লীল ভিডিও অপসারণে আলটিমেটাম

সানি লিওনের অশ্লীল ভিডিও অপসারণে আলটিমেটাম

ফেসবুক সহ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বলিউডের অভিনেত্রী সানি লিওনের অশ্লীল ভিডিও ক্লিপস অপসারণের দাবি জানিয়ে আলটিমেটাম দিয়েছে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মু. আবুল হাসিম শাহী ও সেক্রেটারি জেনারেল মু. মুহিউদ্দিন ঢাকুবী এ দাবি জানান।

তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, বাংলাদেশে ঈমান ও ইসলামের ওপর এমন নগ্ন হামলা মেনে নেওয়া হবে না। অবিলম্বে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সানি লিওনের অশ্লীল ভিডিও ক্লিপস অপসারণ করতে হবে। অন্যথায় ছাত্র খেলাফত দেশের ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে।

বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি জেনারেল দেশের ধর্মপ্রাণ তাওহিদি জনতাকে গান বাংলা টিভি ও এর কর্ণধার কৌশিক হোসেন তাপসের ইসলামবিরোধী তৎপরতা বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status