ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
দেশ ও জাতির কল্যাণে কাজ করার শপথ নিলেন বাগমারার ৮৯০ শিক্ষার্থী
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Saturday, 19 March, 2022, 6:40 PM

দেশ ও জাতির কল্যাণে কাজ করার শপথ নিলেন বাগমারার ৮৯০ শিক্ষার্থী

দেশ ও জাতির কল্যাণে কাজ করার শপথ নিলেন বাগমারার ৮৯০ শিক্ষার্থী

রাজশাহীর বাগমারায় সালেহা ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে ২০২০ সালের এসএসসি/সমমান ও  এইচএসসি/ সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষে ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮৯০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয় সালেহা ইমারত ফাউন্ডেশনের পক্ষ থেকে।

সংবর্ধনায় আগত জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা অনুষ্ঠানের আয়োজক সালেহা ইমারত ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি’র সাথে সাথে শপথ বাক্য পাঠ করেন। সামনে হাত তুলে এক সাথে সবাই বলেন, মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব ও সংবিধানের প্রতি অনুগত থাকিব। দেশ ও জাতির প্রয়োজনে জীবন উৎসর্গ করিব।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্নের উন্নত সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলবো। বাবা-মা ও শিক্ষকদের পরামর্শ সর্বদা মানিয়া চলিব।

জীবনের শেষ দিন পর্যন্ত বাবা-মায়ের প্রতি অনুগত থাকিব। যে কোন দুঃখ কষ্ট গ্লানি পরাজয় ও প্ররোচনায় জঙ্গিবাদ ও মাদক হইতে বিরত থাকিব। জীবনের কোন অবস্থাতেই মাদক স্পর্শ করিব না। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status