ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
ফেনসিডিলের চালান যাচ্ছিল ঢাকায়, ধরা পড়ল বগুড়ায়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 5 April, 2022, 3:25 PM

ফেনসিডিলের চালান যাচ্ছিল ঢাকায়, ধরা পড়ল বগুড়ায়

ফেনসিডিলের চালান যাচ্ছিল ঢাকায়, ধরা পড়ল বগুড়ায়

বগুড়ার শেরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪৭৬ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। তারা দুজনই ট্রাকে করে বিক্রির উদ্দেশ্যে ফেনসিডিল বহন করছিলেন। তাদের মধ্যে একজন ট্রাকচালক ও অন্যজন হেলপার।

সোমবার মধ্যরাতে ওই উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের সীমাবাড়ী বগুড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ফেনসিডিল বহনের কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়। এছাড়াও গ্রেফতারদের কাছ থেকে দুটি মুঠোফোন ও নগদ ৩ হাজার ৪৩৯ টাকা জব্দ করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- সাতক্ষীরা কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের বাসিন্দা ট্রাকচালক ৩৮ বছর বয়সী কারিমুল ইসলাম ও ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাড়ীপাকু গ্রামের বাসিন্দা হেলপার ২২ বছর বয়সী রাসেল।

এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ এর অধিনায়কের কার্যালয়ের মিডিয়া কর্মকর্তা (সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।



তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমাবাড়ী বগুড়া বাসস্ট্যান্ড এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়। ওই সময় নওগাঁ থেকে ঢাকাগামী একটি ট্রাক তল্লাশি করে ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে ট্রাকের চালক-হেলপারকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তারা দীর্ঘদিন ধরে বগুড়া জেলার বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা করে আসছিলেন।

র‌্যাব কর্মকর্তা মো. মোস্তাফিজুর জানান, গ্রেফতার দুইজনের বিরুদ্ধে বগুড়ার শেরপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং ওই থানাতে তাদের হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status